কাউখালীতে কৃষকদের মধ্যে বীজ ও সার বিতরণ
পিরোজপুরের কাউখালিতে আউশ ধানের আবাদ ও উৎপাদন বৃদ্ধির লক্ষ্যে খরিপ/২০২৪-২৫ মৌসুমে প্রণোদনা কর্মসূচির আওতায় ২ হাজার ১০০ জন ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মধ্যে বিনামূল্যে বীজ ও রাসয়নিক সার বিতরণ করা হয়েছে।
বুধবার সকালে উপজেলা কৃষি অফিস চত্বরে কৃষি সম্প্রসারণ অধিদপ্তর আয়োজিত অনুষ্ঠানে এসব বীজ ও সার বিতরণ করা হয়।
কাউখালী উপজেলা নির্বাহী অফিসার মো. স্বজল মোল্লা’র সভাপতিত্বে বিতরণ অনুষ্ঠানে কাউখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো, হুমায়ুন কবির, ইউপি চেয়ারম্যান মোস্তাফিজুর রহমান, ইউপি চেয়ারম্যান লাইকুজ্জামান তালুকদার মিন্টু, উপজেলা কৃষি কর্মকর্তা সোমা রানী দাস প্রমুখ উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানে কাউখালী উপজেলার ৫টি ইউনিয়নের ২ হাজার ১০০ জন কৃষকের মধ্যে ‘উফশী আউশ’ আবাদের লক্ষ্যে জনপ্রতি ৫ কেজি বীজ, ১০ কেজি ডিএমপি সার, ১০ কেজি এমওপি সার বিতরণ করা হয়।
Please follow and like us:
« ভান্ডারিয়া পৌরসভা পরিস্কার পরিচ্ছন্ন বিষয়ক মতবিনিময় সভা (পূর্ববর্তি সংবাদ)
(পরবর্তি সংবাদ) পিরোজপুরে আ’লীগ নেতা গোপালবসুকে কুপিয়ে জখম »
