প্রধান সূচি

পিরোজপুরে তিন উপজেলা পরিষদ নির্বাচন

চেয়ারম্যান ১০, ভাইস চেয়ারম্যান ১৫, মহিলা ভাইস চেয়ারম্যান প্রার্থী ৭

৬ষ্ঠ উপজেলা পরিষদ নির্বাচনের প্রথম ধাপে পিরোজপুরের ৩টি উপজেলায় নির্বাচন অনুষ্ঠিত হচ্ছে। এগুলো হল- পিরোজপুর সদর, নাজিরপুর ও ইন্দুরকানী।
সোমবার উপজেলা পরিষদ নির্বাচনের মনোনয়নপত্র জমা দানের শেষ দিনে এ তিন উপজেলায় চেয়ারম্যান পদে ১০ জন, ভাইস চেয়ারম্যান পদে ১৫ জন এবং মহিলা ভাইস চেয়ারম্যান পদে ৭ জন প্রার্থী মনোনয়নপত্র জমা দিয়েছেন।
পিরোজপুর সদর উপজেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে ২জন, ভাইস চেয়ারম্যান পদে ৬জন এবং মহিলা ভাইস চেয়ারম্যান পদে ২জন প্রার্থী মনোনয়নপত্র দারিল করেছেন। গতকাল সোমবার পিরোজপুর জেলা নির্বাচন অফিসার ও রিটার্নিং অফিসার মো. মিজানুর রহমানের কাছে তাদের মনোনয়নপত্র জমা দেন।
মানোনয়নপত্র দাখিলকারী চেয়ারম্যান প্রার্থীরা হলেন- বর্তমান ভাইস চেয়ারম্যান ও জেলা ছাত্রলীগের সাবেক সাংগঠনিক সম্পাদক এস এম বায়েজীদ হোসেন এবং জেলা স্বেচ্ছাসেবক লীগের আহবায়ক মো. শফিউল হক।
ভাইস চেয়ারম্যান পদের প্রার্থীরা হলেন- লাবনী আক্তার, অভিজিৎ মন্ডল. মোহাম্মদ আলী রুপ্পি, মো. মাসুম খান, মো. রাসেল সিকদার ও মো. রফিকুল ইসলাম।
মহিলা ভাইস চেয়ারম্যান প্রার্থীরা হলেন- বর্তমান মহিলা ভাইস চেয়ারম্যান নাসিমা আক্তার এবং সাবেক মহিলা ভাইস চেয়ারম্যান শাহানাজ পারভীন শানু।


নাজিরপুর উপজেলায় চেয়ারম্যান পদে ৪ জন, ভাইস চেয়ারম্যান পদে ৫ জন ও মহিলা ভাইস চেয়ারম্যান পদে ৩ জন মনোনয়নপত্র জমা দিয়েছেন।
উপজেলা চেয়ারম্যান পদে সাবেক মন্ত্রী ও পিরোজপুর-১ আসনের সংসদ সদস্য শ ম রেজাউল করিমের ছোট ভাই এস এম নুরে আলম সিদ্দিক শাহীন, সাবেক ভাইস চেয়ারম্যান মোহাম্মাদ আলী সিকদার, ঢাকসু এর দুইবারে নির্বাচিত ভিপি (১৯৫৩-৫৫ সাল) নিরোদ বিহারী কুমার নাগের ছেলে ও খুলনা স্বাধীনতা চিকিৎসা পরিষদের নেতা ডাক্তার দীপঙ্কর নাগ, স্বেচ্ছাসেবক লীগ কেন্দ্রীয় সদস্য এডভোকেট দ্বীপ্তিষ চন্দ্র হালদার মনোনয়ন পত্র জমা দিয়েছেন।
উপজেলা ভাইস চেয়ারম্যান পদে বর্তমান ভাইস চেয়ারম্যান সাবেক ছাত্রলীগ নেতা শেখ মোস্তফিজুর রহমান রঞ্জু, উপজেলা যুবলীগের সাধারণ সম্পাদক চঞ্চল কান্তি বিশ^াস, জেলা ছাত্রলীগের সাংগঠনিক সম্পাদক সুজিৎ সিকদার, উপজেলা ছাত্রলীগের সভাপতি তরিকুল ইসলাম চৌধুরী তাপস, সাবেক কলেজ ছাত্রদল নেতা জহিরুল ইসলাম খান হৃদয় মনোনয়নপত্র জমা দিয়েছেন।


মহিলা ভাইস চেয়ারম্যান পদে বর্তমান ভাইস চেয়ারম্যান শাহারিয়ার ফেরদাউস রুনা, মারুফা বেগম ও আলো রানী শিকদার মনোনয়নপত্র জমা দিয়েছেন।
ইন্দুরকানী উপজেলায় চেয়ারম্যান পদে ৪ জন, ভাইস চেয়ারম্যান পদে ৪ জন এবং মহিলা ভাইস চেয়ারম্যান পদে ২ জন প্রার্থী মানোনয়নপত্র জমা দিয়েছেন।
এরা হলেন- চেয়ারম্যান পদে বর্তমান উপজেলা চেয়ারম্যান এম মতিউর রহমান, জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক এবং জেলা যুবলীগের সাধারণ সম্পাদক মো. জিয়াউল আহসান গাজী, উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মোহাম্মদ ফাইজুল কবির এবং জেলা পরিষদের সদস্য শেখ আবুল কালাম আজাদ।


ভাইস চেয়ারম্যান পদের প্রার্থীরা হলেন- বর্তমান ভাইস চেয়ারম্যান মো. রুহুল আমীন বাঘা, মো. মাহমুদুল হক, কামাল হোসেন এবং মোহাম্মদ গিয়াস উদ্দিন সেলিম।
মহিলা ভাইস চেয়ারম্যান প্রার্থীরা হলেন- বর্তমান ভাইস চেয়ারম্যান দিলরূবা মিলন নাহার এবং দিলারা পারভীন।

Please follow and like us:





উত্তর দিন

Wordpress Social Share Plugin powered by Ultimatelysocial