Monday, April 15th, 2024
পিরোজপুরে তিন উপজেলা পরিষদ নির্বাচন
চেয়ারম্যান ১০, ভাইস চেয়ারম্যান ১৫, মহিলা ভাইস চেয়ারম্যান প্রার্থী ৭
৬ষ্ঠ উপজেলা পরিষদ নির্বাচনের প্রথম ধাপে পিরোজপুরের ৩টি উপজেলায় নির্বাচন অনুষ্ঠিত হচ্ছে। এগুলো হল- পিরোজপুর সদর, নাজিরপুর ও ইন্দুরকানী। সোমবার উপজেলা পরিষদ নির্বাচনের মনোনয়নপত্র জমা দানের শেষ দিনে এ তিন উপজেলায় চেয়ারম্যান পদে ১০ জন, ভাইস চেয়ারম্যান পদে ১৫ জন এবং মহিলা ভাইস চেয়ারম্যান পদে ৭ জন প্রার্থী মনোনয়নপত্র জমা দিয়েছেন। পিরোজপুর সদর উপজেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে ২জন, ভাইস চেয়ারম্যান পদে ৬জন এবং মহিলা ভাইস চেয়ারম্যান পদে ২জন প্রার্থী মনোনয়নপত্র দারিল করেছেন। গতকাল সোমবার পিরোজপুর জেলা নির্বাচন অফিসার ও রিটার্নিং অফিসার মো. মিজানুর রহমানের কাছে তাদের মনোনয়নপত্র জমা দেন।বিস্তারিত পড়ুন
ঈদ-নববর্ষের পর নির্বাচনী উৎসব
ইসলাম ধর্মাবলম্বীদের অন্যতম ধর্মীয় উৎসব পবিত্র ঈদুল ফিতর, তার দুদিন পর বাঙালির সার্বজনীন উৎসব পহেলা বৈশাখ- সব মিলিয়ে বাংলাদেশ গত সপ্তাহটি পার করেছে উৎসবমুখরতায়। ব্যাক টু ব্যাক এমন উৎসব খুব একটা মেলেনা। এমনিতেই ঈদের ছুটিতে মানুষ গ্রামের বাড়িতে ছুটে যায়। এর মাধ্যমে আসলে উৎসবের আনন্দটাই ছড়িয়ে পড়ে সারাদেশে। ঈদের পরপরই বর্ষবরণ, এবার দেশজুড়ে ডাবল আনন্দ হয়েছে। তবে যারা ঢাকায় ছিলেন, তাদের আনন্দটা হয়েছে ট্রিপল। একে তো দুইটা উৎসব, তারওপর ঢাকা ফাঁকা। ব্যাক টু ব্যাক দুইটা উৎসবে এবার সবাই লম্বা ছুটি পেয়েছেন। সেই ছুটির আমেজ অবশ্য শুরু হয়েছিল আরো এক সপ্তাহবিস্তারিত পড়ুন
সরকারের নির্দেশনা উপেক্ষা করে উদীচীর অনুষ্ঠান করা ও নেতিবাচক বিবৃতি দেওয়া অনাকাঙ্খিত ও দুঃখজনক : তথ্য প্রতিমন্ত্রী
জননিরাপত্তার স্বার্থে সরকারের জারি করা নির্দেশনা উপেক্ষা করে উদীচীর অনুষ্ঠান করা ও নেতিবাচক বিবৃতি দেওয়া অনাকাঙ্খিত ও দুঃখজনক বলে মন্তব্য করেছেন তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী মোহাম্মদ আলী আরাফাত। সোমবার দুপুরে সচিবালয়ে তার দপ্তর কক্ষে সরকারের নির্দেশনা উপেক্ষা করে পহেলা বৈশাখে উদীচীর অনুষ্ঠান করা ও এ বিষয়ে বিবৃতি দেওয়া প্রসঙ্গে এ মন্তব্য করেন তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী। প্রতিমন্ত্রী এ সময় আরও বলেন, সরকারের নিরাপত্তা বিষয়ক সংস্থা পহেলা বৈশাখের নিরাপত্তা নিশ্চিত করার জন্য যে নির্দেশনা জারি করেছিল সেই নির্দেশনা উপেক্ষা করে উদীচী শিল্পীগোষ্ঠীর অনুষ্ঠান করা ছিল হঠকারী ও দুঃখজনক। তাদের এই আচরণেবিস্তারিত পড়ুন
