পিরোজপুরে স্বেচ্ছাসেবক লীগের উদ্যোগে মাসব্যাপী ইফতার বিতরণ শুরু
পিরোজপুরে অসহায় দুস্থ রোজাদার ব্যক্তিদের মাঝে জেলা স্বেচ্ছাসেবক লীগের আয়োজনে মাসব্যাপী ইফতার বিতরণ কার্যক্রম শুরু হয়েছে। মঙ্গলবার ইফতার বিতরণ কার্যক্রমের উদ্বোধন করেন জেলা আওয়ামী লীগের সিনিয়র সহ-সভাপতি পিরোজপুর পৌরসভার মেয়র মো. হাবিবুর রহমান মালেক।
জেলা স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক সুমন সিকদারের সার্বিক সহযোগিতায় ইফতার বিতরণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এ্যাডভোকেট কানাই লাল বিশ^াসসহ আওয়ামী লীগ ও স্বেচ্ছাসেবক লীগের নেতৃবৃন্দ।
জেলা স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক সুমন সিকদার বলেন, করোনা মহামারীর সময় থেকে শুরু করে প্রতি বছর রমজান মাসে শহরের বিভিন্ন স্থানে আমাদের মাসব্যাপী ইফতার বিতরণ কার্যক্রম চলমান থাকে। রিক্সাচালক, দিনমজুর অসহায় ব্যক্তিরা যেন রমজানে না খেয়ে থাকে তাই আমাদের এ প্রচেষ্টা। মাসব্যাপী আমাদের এ কার্যক্রম চলমান থাকবে।
প্রতিদিন প্রায় দুই শতাধিক অসহায় রোজাদার ব্যক্তিকে ইফতার সামগ্রী বিতরণ করা হবে। মাসব্যাপী এ ইফতার বিতরণ কার্যক্রম চলমান থাকবে।
