প্রধান সূচি

পিরোজপুরে উৎপাদনশীল ও সম্ভাবনাময় কর্ম উন্নয়ন বিষয়ক অবহিতকরণ সভা অনুষ্ঠিত

পিরোজপুরে উৎপাদনশীল ও সম্ভাবনাময় কর্মের সুযোগ গ্রহণে নারীর সামর্থ্য উন্নয়ন (স্বপ্ন-০২) এর অবহিতকরণ সভা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার জেলা প্রশাসন ও পিরোজপুর স্থানীয় সরকার বিভাগের আয়োজনে জেলা প্রাশাসকের সম্মেলন কক্ষে এ সভা অনুষ্ঠিত হয়।
সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন স্থানীয় সরকার বিভাগের যুগ্ম সচিব ও জাতীয় প্রকল্প পরিচালক (স্বপ্ন-০২) আবু সেলিম মাহমুদ-উল হাসান।
অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মাধুবী রায়ের সভাপতিত্বে অনুষ্ঠিত সবায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, পিরোজপুর স্থানীয় সরকার বিভাগের উপ পরিচালক খানজাদা শাহরিয়ার বিন মান্নান, অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) মো. আমীনুল ইসলাম, অতিরিক্ত জেলা প্রশাসক শিক্ষা ও আইসিটি মোহাম্মদ সেলিম হোসেন। স্বপ্ন প্রকল্পের আঞ্চলিক সমন্বয়ক ও বিশ্লেষক মো. আহমদুল কবির আকন।
সভায় প্রধান অতিথি’র বক্তব্যে স্থানীয় সরকার বিভাগের যুগ্ম সচিব ও জাতীয় প্রকল্প পরিচালক (স্বপ্ন-০২) আবু সেলিম মাহমুদ-উল হাসান বলেন, জাতির পিতার স্বপ্ন বাস্তবায়নের ক্ষুধা মুক্ত দারিদ্র মুক্ত বাংলাদেশ বির্নিমানে মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার উদ্যোগে এ প্রকল্প নিয়ে আমরা কাজ করছি। এ প্রকল্পে পিরোজপুরসহ ১২টি জেলার ৩২টি উপজেলার ২৮৩টি ইউনিয়নে বসবাসরত হত দরিদ্র ১০ হাজার ১৮৮ জন নারী উপকারভোগী নিয়ে কাজ করবো। পিরোজপুর জেলার ২টি উপজেলার ১২টি ইউনিয়নের ৪৩২ জন উপকারভোগী এ প্রকল্পের আওতায় কাজ করবে।
স্বপ্ন-০২ প্রকল্পে দেশের ১২টি জেলার ৩২টি উপজেলার ২৮৩টি ইউনিয়নে বসবাসরত হত দরিদ্র ১০ হাজার ১৮৮ জন নারী উপকারভোগী নিয়ে কাজ করবে। এ প্রকল্পের ব্যয় ধরা হয়েছে ১৪৮.৪০ কোটি টাকা। পিরোজপুর জেলার ইন্দুরকানী উপজেলার ৫টি ইউনিয়ন এবং পিরোজপুর সদর উপজেলার ৭টি ইউনিয়ন নিয়ে মোট ১২টি ইউনিয়নের ৪৩২ জন উপকারভোগী এ প্রকল্পের আওতায় কাজ করবে।
সভায় উপজেলা চেয়ারম্যান, ভাইচ চেয়ারম্যান, ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান, ইউনিয়ন সচিববৃন্দ উপস্থিত ছিলেন।

Please follow and like us:





উত্তর দিন

Wordpress Social Share Plugin powered by Ultimatelysocial