প্রধান সূচি

স্বরূপকাঠীতে বিয়ের প্রলোভনে কলেজ ছাত্রীকে ধর্ষনের অভিযোগে মামলা

পিরোজপুরের নেছারাবাদ (স্বরূপকাঠী) উপজেলায় বিয়ের প্রলোভনে এক কলেজ ছাত্রীকে ধর্ষনের অভিযোগে জালিস মাহামুদ শেখ (২২) নামে এক যুবকের বিরুদ্ধে থানায় মামলা হয়েছে।
বুধবার রাতে ধর্ষিতা ওই কলেজছাত্রী বাদী হয়ে জালিসকে আসামী করে থানায় মামলাটি দায়ের করেছেন। মামলার পর অভিযুক্ত আসামীকে গ্রেফতার করে বৃহস্পতিবার সকালে পিরোজপুর আদালতে প্রেরণ করা হয়েছে। একই সাথে ধর্ষিতাকে মেডিকেল পরীক্ষার জন্য পিরোজপুর সদর হাসপাতালে পাঠিয়েছে পুলিশ। বুধবার উপজেলার গুয়ারেখা ইউনিয়নের ৩নং ওয়ার্ডে এ ঘটনা ঘটে।
মামলার এজাহার সূত্রে জানা গেছে, ওই কলেজ ছাত্রী পিরোজপুর সরকারি কলেজে পড়ত। কলেজে আসা যাওয়া পথে একই গ্রামের ওয়াজেদ আলী শেখের ছেলে জালিস মাহামুদ শেখ তাকে প্রেমের প্রস্তাব দেয়। মেয়েটি তার প্রস্তাবে সাড়া দিলে দু’জনে প্রেমের সম্পর্কে জড়িয়ে পড়ে। ঘটনার দিন বুধবার সকালে তাকে বিয়ের কথা বলে এলাকার একটি খালি ঘরে নিয়ে যায়। সেখানে মেয়েটিকে জোরপূর্বক ধর্ষন করে জালিস শেখ।
নেছারাবাদ থানার ওসি (তদন্ত) এইচ এম শাহিন জানান, মামলার পর অভিযুক্ত ধর্ষককে গ্রেফতার করে পিরোজপুর বৃহস্পতিবার সকালে পিরোজপুর আদালতে পাঠানো হয়েছে। একইসাথে মেয়েটির মেডিকেল পরীক্ষার জন্য পিরোজপুর জেলা হাসপাতালে পাঠানো হয়েছে।

Please follow and like us:





উত্তর দিন

Wordpress Social Share Plugin powered by Ultimatelysocial