পিরোজপুর-১ আসনে নৌকার প্রার্থীর আনুষ্ঠানিক নির্বাচনী প্রচারণা শুরু
পিরোজপুরের নাজিরপুর উপজেলার দিঘিরজান বাজার থেকে গণসংযোগের মধ্য দিয়ে আনুষ্ঠানিকভাবে নির্বাচনী কার্যক্রমের প্রচারণা শুরু করেছেন পিরোজপুর-১ আসনের আওয়ামী লীগ মনোনীত নৌকা প্রতীকের প্রার্থী, মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রী শ ম রেজাউল করিম এমপি। আজ মঙ্গলবার সকালে তিনি গণসংযোগ শুরু করেন।
এসময় তিনি বাজারের আসা লোকজনসহ ব্যবসায়ী ও বিভিন্ন শ্রেণি পেশার মানুষের সাথে কথা বলেন। দেশ ও এলাকার উন্নয়নে নৌকার প্রতীকে ভোট চান।
গণসংযোগ কালে নাজিরপুর উপজেলার সাবেক মুক্তিযোদ্ধা কমান্ডার বীর মুক্তিযোদ্ধা শেখ আব্দুল লতিফ, শাখারীকাঠী ইউপি চেয়ারম্যান খালিদ হোসেন সজল, উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক ও শেখমাটিয়া ইউনিয়নের সাবেক চেয়ারম্যান আতিয়ার রহমানসহ উপজেলা আওয়ামী লীগ, কৃষক লীগ, ছাত্রলীগের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
শ ম রেজাউল করিম মঙ্গলবার দিনব্যাপী নাজিরপুর উপজেলার বিভিন্ন ইউনিয়নে গণসংযোগ করেন। এসময় তিনি এলাকার লোকজনের সাথে মতবিনিময় ও শুভেচ্ছা বিনিময় করেন।
