প্রধান সূচি

Tuesday, December 19th, 2023

 

পিরোজপুরের দুটি আসনে নৌকা ঝুঁকিতে

পিরোজপুরের দুটি আসনে ঝুঁকির মধ্যে রয়েছে নৌকা প্রতীকের প্রার্থীরা। তারা আওয়ামী লীগের স্বতন্ত্র প্রার্থীর চ্যালেঞ্জের মুখে পড়েছে। এ দুই আসনে পিরোজপুর জেলা আওয়ামী লীগের দুই নেতা নৌকার প্রধান প্রতিদ্বন্ধি। এদিকে, নির্বাচনকে কেন্দ্র করে পিরোজপুর-১ আসনে নৌকা ও স্বতন্ত্র প্রার্থীর কর্মী-সমর্থকদের মধ্যে সহিংসতা ছড়িয়ে পড়ছে। নির্বাচনী সংিহসতায় ইতিমধ্যে এক যুবক নিহত ও বেশ কয়েকজন আহত হওয়ার ঘটনাসহ নৌকা প্রতীকের নির্বাচনী অফিস ভাংচুর ও নৌকার সমর্থক আওয়ামী লীগ, ছাত্রলীগ নেতাদের বাড়িতে গুলি ও হামলার ঘটনা ঘটেছে। পিরোজপুর-১ (পিরোজপুর সদর-নাজিরপুর-ইন্দুরকানী) আসনে আওয়ামী লীগের দলীয় মনোনয়ন পেয়ে নৌকা প্রতীকে নির্বাচন করছেন এ আসনের বর্তমানবিস্তারিত পড়ুন


টুঙ্গিপাড়ায় বঙ্গবন্ধু’র সমাধিতে মহিউদ্দিন মহারাজের শ্রদ্ধা নিবেদন ও দোয়া মোনাজাত

জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এর সমাধিতে পুষ্পাঘ্য অর্পন করে শ্রদ্ধা নিবেদন করেছেন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে পিরোজপুর-২ (ভান্ডারিয়া-কাউখালী-নেছারাবাদ) আসনের স্বতন্ত্র প্রার্থী পিরোজপুর জেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক এবং পিরোজপুর জেলা পরিষদের সাবেক চেয়ারম্যান ও প্রশাসক মো. মহিউদ্দিন মহারাজ। এ সময় তিনি জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এবং তার পরিবারের শহীদ সদস্যদের মাফফেরাত কামনায় ফাতেয়া পাঠ ও দোয়া মোনাজাত করেন। আজ মঙ্গলবার মহিউদ্দিন মহারাজ দলীয় নেতা-কর্মী, জনপ্রতিনিধি এবং তার সমর্থকদের নিয়ে টুঙ্গিপাড়ায় বঙ্গবন্ধুর সমাধিস্থলে উপস্থিত হয়ে শ্রদ্ধা ও দোয়া মোনাজাত করেন। এসময় ভান্ডারিয়া উপজেলা আওয়ামী লীগের সভাপতিবিস্তারিত পড়ুন


রাজনীতির আগুন, শিশু ইয়াছিনের কী অপরাধ

ভোরের সূর্য উঁকি দিতে তখনও ঘণ্টার বেশি সময় বাকী। যাত্রীদের প্রায় সবার চোখে ঘুম। কেউ কেউ হয়েতো জেগেছিলেন। কিছুক্ষণ পরই সবাই ট্রেন থেকে নেমে নিজ নিজ গন্তব্যে যাবেন। কিন্তু মুহুর্তেই যেন সবকিছু পুড়ে ছাই হয়ে গেলো। বিএনপি-জামায়াত জোটের ডাকা মঙ্গলবারের সকাল-সন্ধ্যা হরতালের ভোরে খোদ রাজধানীর ভিতরেই যাত্রীবাহী ট্রেনে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটলো। প্রাণ গেলো এক শিশুসহ চার জনের। নৃশংস এই অগ্নিকাণ্ড ও হত্যাকাণ্ডের পর যথারীতি রেলওয়ে কর্তৃপক্ষ তদন্ত কমিটি করেছে। রেলমন্ত্রী সংবাদ সম্মেলন করেছেন। রেলওয়ে কর্তৃপক্ষ প্রাথমিকভাবে এই ঘটনার জন্য হরতাল সমর্থক বিএনপি-জামায়াতকে দায়ি করেছেন। রেলমন্ত্রী নুরুল ইসলাম সুজন সরাসরিবিস্তারিত পড়ুন


পিরোজপুর-১ আসনে নৌকার প্রার্থীর আনুষ্ঠানিক নির্বাচনী প্রচারণা শুরু

পিরোজপুরের নাজিরপুর উপজেলার দিঘিরজান বাজার থেকে গণসংযোগের মধ্য দিয়ে আনুষ্ঠানিকভাবে নির্বাচনী কার্যক্রমের প্রচারণা শুরু করেছেন পিরোজপুর-১ আসনের আওয়ামী লীগ মনোনীত নৌকা প্রতীকের প্রার্থী, মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রী শ ম রেজাউল করিম এমপি। আজ মঙ্গলবার সকালে তিনি গণসংযোগ শুরু করেন। এসময় তিনি বাজারের আসা লোকজনসহ ব্যবসায়ী ও বিভিন্ন শ্রেণি পেশার মানুষের সাথে কথা বলেন। দেশ ও এলাকার উন্নয়নে নৌকার প্রতীকে ভোট চান। গণসংযোগ কালে নাজিরপুর উপজেলার সাবেক মুক্তিযোদ্ধা কমান্ডার বীর মুক্তিযোদ্ধা শেখ আব্দুল লতিফ, শাখারীকাঠী ইউপি চেয়ারম্যান খালিদ হোসেন সজল, উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক ও শেখমাটিয়া ইউনিয়নের সাবেক চেয়ারম্যান আতিয়ারবিস্তারিত পড়ুন


রাজনৈতিক কর্মসূচির নামে পুড়িয়ে মানুষ হত্যার তীব্র নিন্দা ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষকদের

নেত্রকোণা থেকে ঢাকাগামী মোহনগঞ্জ এক্সপ্রেস ট্রেনে অগ্নিসংযোগের ঘটনায় চারজন নিরীহ যাত্রী নির্মমভাবে নিহত হয়েছেন। এ ঘটনায় অনেকে আহত হয়েছেন। বর্বর এ ঘটনায় তীব্র নিন্দা জানিয়েছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের মুক্তিযুদ্ধের চেতনায় বিশ্বাসী শিক্ষকরা। মঙ্গলবার বিশ্ববিদ্যালয়ের ফার্মেসি অনুষদের ডিন অধ্যাপক ড. সীতেশ চন্দ্র বাছারসহ ১৫০ জন শিক্ষকের স্বাক্ষরিত এক বিবৃতিতে এই প্রতিবাদ জানান। বিবৃতিতে বলা হয়, আমরা এই বর্বর ঘটনায় নিহতদের আত্মার শান্তি কামনা করি এবং পরিবারের সদস্যদের প্রতি সমবেদনা জ্ঞাপন করছি। মানবতাবিরোধী জঘন্যতম এমন ঘটনার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি। গণমাধ্যমে প্রকাশিত খবরে নির্মমতার যে চিত্র ফুটে উঠেছে, তা একাত্তরের বর্বরতাকে স্মরণবিস্তারিত পড়ুন


নির্বাচন বানচালে ষড়যন্ত্রের বিরুদ্ধে ১৫৪ জন বিশিষ্ট নাগরিকের বিবৃতি

দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন বানচাল করে দেশে সাংবিধানিক সংকট সৃষ্টি করার জন্য দেশি-বিদেশি মহলের অপতৎপরতার বিরুদ্ধে গভীর উদ্বেগ প্রকাশ করেছেন ১৫৪ জন শিক্ষক, শিল্পী, সাহিত্যিক ও বিশিষ্ট নাগরিক। সব ধরনের অপচেষ্টা অতীতের মতোই মোকাবিলা করে গণতান্ত্রিক ধারা অব্যাহত রাখতে সবাইকে এগিয়ে আসতে অনুরোধ জানিয়েছেন তারা। বিবৃতিতে শিক্ষক, শিল্পী, সাহিত্যিক ও বিশিষ্ট নাগরিকদের পক্ষে স্বাক্ষর করেছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের চারুকলা অনুষদের ডিন শিল্পী অধ্যাপক নিসার হোসেন। স্বাধীনতার ৫২ বছর পরেও বাংলাদেশের জনগণকে স্বাধীনতার পরাজিত শক্তির সাথে লড়াই করতে হচ্ছে বলে আক্ষেপ প্রকাশ করেন বিশিষ্ট নাগরিকগণ। এই অপশক্তির হাতে জাতির জনক বঙ্গবন্ধু শেখবিস্তারিত পড়ুন


গন্তব্যের উদ্দেশ্যে ছেড়েছে নির্বাচনি ট্রেন

মনোনয়নের ঝুটঝামেলা শেষ, উৎসবের মধ্য দিয়ে প্রতীক বরাদ্দও হয়ে গেলো, এখন প্রচারের উৎসব শুরু হয়েছে। এদিকে নির্বাচনের গ্রহণযোগ্যতা নিয়ে সর্বশেষ নির্বাচন কমিশনার বলেছেন, নির্বাচন সুষ্ঠু নিরপেক্ষ হবে কিনা সেটা ভোটের পরই বুঝা যাবে। সে নিয়ে এখনই মন্তব্য করার সুযোগ নেই। তবে দৃশ্যত তাদের প্রতিটা কর্মকাণ্ড এখন পর্যন্ত নিরপেক্ষ বলে দাবি সাবেক কমিশনারদের। রাজনীতিবিদ ও বিশ্লেষকরা বলছেন, যারা নির্বাচনে এলেন না তারাও বুঝতে পারবেন কী ভুল তারা করেছেন। নির্বাচন কমিশনার (সিইসি) কাজী হাবিবুল আউয়াল বলেন, ‘আন্তর্জাতিকভাবে নির্বাচনটা সুন্দর হোক, সুষ্ঠু হোক, বহির্বিশ্বেও নির্বাচনটা একটা ভালো গ্রহণযোগ্যতা পাক, সেই প্রত্যাশা সবার মতোবিস্তারিত পড়ুন


ইইউয়ে তৈরি পোশাক রপ্তানিতে শীর্ষে বাংলাদেশ, নিষেধাজ্ঞার কোন সম্ভাবনা দেখছে না বিজিএমইএ

চীনকে পেছনে ফেলে ইউরোপীয় ইউনিয়নে (ইইউ) নিট পোশাক রপ্তানিতে শীর্ষে উঠে গেছে বাংলাদেশ। দাম ও পরিমাণ, উভয় ক্ষেত্রেই এখন ইইউতে শীর্ষ নিট পোশাক রপ্তানিকারক বাংলাদেশ। চলতি বছরের জানুয়ারি থেকে সেপ্টেম্বর পর্যন্ত ৯ মাসে বাংলাদেশ থেকে ইইউভুক্ত দেশগুলো ৯০০ কোটি মার্কিন ডলারের নিট পোশাক নিয়েছে। একই সময়ে চীন থেকে তারা ৮৯৬ কোটি ডলারের নিট পোশাক আমদানি করে। বছরের ৯ মাস বিবেচনায় প্রথমবারের মতো ইইউতে বাংলাদেশের নিট পোশাক রপ্তানি চীনকে ছাড়িয়ে গেল। একইসঙ্গে পরিমাণের দিক থেকেও শীর্ষে রয়েছে বাংলাদেশ। এদিকে বাংলাদেশের ওপর যুক্তরাষ্ট্রের বাণিজ্য নিষেধাজ্ঞা দেওয়ার কোনো কারণ নেই এবং এর যুক্তিওবিস্তারিত পড়ুন


আগুনে মৃত্যুর সময়ও সন্তানকে বুকে আগলে রেখেছিলেন মা

ছেলেকে বাঁচাতে প্রাণপণ চেষ্টা করেছিলে মা নাদিরা আক্তার পপি। আদরে সন্তানকে আগুন থেকে বাঁচাতে বুকে জড়িয়ে রেখেছিলেন। কিন্তু নাশকতার আগুনের কাছে হার মানে মায়ের প্রতিরোধ। আগুনে পুড়ে যান মা এবং তারা তিন বছরের আদরের সন্তান। আগুন নেভানোর পর ফায়ার সার্ভিসের সদস্যরা তাদের মরদেহ উদ্ধার করে। তখনও মা জড়িয়ে ধরে রেখেছিল শিশু ইয়াসিনকে। মা ও সন্তানের এমন মৃত্যু দেখে চোখে পানি ধরে রাখতে পারেনি ফায়ার সার্ভিস ও আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা। বারবার চোখ মুছেছেন তারা। আর স্বজনহারাদের কান্নায় ভারী হয়ে ওঠে অভিশপ্ত তেজগাঁও রেলস্টেশন। প্রশ্ন রাখলেন, কি কারণে তাদের আগুনে পুড়িয়ে মারাবিস্তারিত পড়ুন


বাংলাদেশের সামনে পর্যটনের নতুন সম্ভানা

প্রাকৃতিক সৌন্দর্যের এক লীলাভূমি বাংলাদেশ। বছরের ছয় ঋতুতে ছয় রূপের বাংলাদেশ সৌন্দর্যে যেকোনো দেশের পর্যটনকে হার মানায়। এদেশের পাহাড়-পর্বত, অরণ্য, নদী-নালা, সমুদ্র সৈকত, সংস্কৃতি, জনগোষ্ঠী, ধর্মীয় ও সামাজিক উৎসব, সবকিছুই বিশ্বের যেকোনো প্রান্তের পর্যটককে আকৃষ্ট করতে পারে। এসব উপকরণ বিশ্ব পর্যটনে বাংলাদেশের জন্য আলাদা গুরুত্ব তৈরি করে। পরিবেশ ও প্রকৃতিগত ভারসাম্য বজায় রেখে এসব উপকরণ ব্যবহার করে টেকসই পর্যটন নিশ্চিত করা সম্ভব। এতে করে যেমন দেশের অর্থনৈতিক ও সামাজিক উন্নয়ন হবে, তেমনি অর্থনীতির স্থিতিশীলতা নিশ্চিত হবে। অর্থনৈতিক প্রবৃদ্ধি বাড়ার অন্যতম প্রধান অগ্রাধিকার খাত হিসেবে সারা বিশ্বে পর্যটনের গুরুত্ব অপরিসীম। বছরেবিস্তারিত পড়ুন


Wordpress Social Share Plugin powered by Ultimatelysocial