মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রীকে নিয়ে কটুক্তি ও কুরুচিপূর্ণ বক্তব্যের প্রতিবাদে পিরোজপুরে বিক্ষোভ
পিরোজপুর-১ আসনের এমপি এবং মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রী শ ম রেজাউল করিমকে নিয়ে কটুক্তি ও কুরুচিপূর্ণ বক্তব্যের প্রতিবাদে বুধবার বিকেলে পিরোজপুর শহরে বিক্ষোভ মিছিল ও পথসভা করেছে আওয়ামী লীগ, যুবলীগ ও ছাত্রলীগের একটি অংশ।
শহরের টাউন ক্লাব থেকে প্রতিবাদ ও বিক্ষোভ মিছিল শুরু হয়ে সদর রোড, থানা রোড, বাজার রোড, দামোদার ব্রিজ, রাজার হাট, ভাগীরথি চত্তর প্রদক্ষিন করে শহরের বিলাস চত্তরে এসে পথসভায় মিলিত হয়।
সমাবেশে বক্তব্য রাখেন, কেন্দ্রীয় যুবলীগ সদস্য কামরুজ্জামান খান শামীম, জেলা যুবলীগের সহ-সভাপতি জাহিদ হোসেন পিরু, জেলা মৎস্যজীবি লীগ আহŸায়ক শিকদার চাঁন, জেলা শ্রমিকলীগ সাধারণ সম্পাদক আলমগীর হোসেন, জেলা ছাত্রলীগ সভাপতি অনিরুজ্জামান অনিক, সাধারণ সম্পাদক ইফতেখার মাহমুদ সজল, যুগ্ম-সাধারণ সম্পাদক মোমেন মোর্শেদ শুভ্র, সাবেক জেলা ছাত্রলীগ যুগ্ম-সাধারণ সম্পাদক জুনায়েদ আহম্মেদ রাসেল, জেলা স্বেচ্ছছাসেবক লীগ যুগ্ম-সাধারণ সম্পাদক রাসেল শিকদার, জসিমউদ্দিন রায়হান, স্বেচ্ছাসেবক লীগ নেতা হাসান মামুন, সরকারি সোহরাওয়ার্দী কলেজের সাবেক জি এস ও যুবলীগ নেতা নাসির উদ্দিন শিকদার সাগর, যুবলীগ নেতা বাদল হাওলাদার প্রমুখ।
সমাবেশ বক্তারা পিরোজপুরে স্বেচ্ছাসেবক দলের শ্রম বিষয়ক সম্পাদক লালন ফকির হত্যা ঘটনার সাথে আসন্ন নির্বাচনে আওয়ামী লীগ মনোনীত নৌকা মার্কার প্রার্থী মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রী শ ম রেজাউল করিম এমপিকে যুক্ত করে কুরুচিপূর্ণ বক্তব্যের প্রতিবাদ জানান।
উল্লেখ্য, পিরোজপুরে আওয়ামী লীগের দুই গ্রæপের নিবাচর্নী সহিংসতায় আহত হয়ে পরে চিকিৎসাধীন অবস্থায় সোমবার রাতে (১১ ডিসেম্বর) রাতে মারা যায় লালন ফকির। তাকে যুবলীগের কর্মী দাবী করে সোমবার রাতে ও মঙ্গলবার সকালে শহরে বিক্ষোভ মিছিল ও পথসভা করে সংসদ নির্বাচনে স্বতন্ত্র প্রার্থী ও জেলা আওয়ামী লীগের সভাপতি একেএমএ আউয়াল সমর্থিত আওয়ামী লীগ ও অঙ্গ সংগঠনের একটি অংশ। তারা এ ঘটনায় পিরোজপুর-১ আসনের আওয়ামী লীগ মনোনীত প্রার্থী, বর্তমান এমপি এবং মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রী শ ম রেজাউল করিমকে দায়ী করে তার (মন্ত্রী) বিরুদ্ধে নানা কুরুচিপূর্ন শ্লোগান ও বক্তব্য দেয়। এসময় তারা মন্ত্রীর ঘনিষ্ট হিসেবে পরিচিত পিরোজপুর সদর উপজেলা ভাইস চেয়ারম্যান এস এম বায়েজিদকে লালন ফকির হত্যার পরিকল্পনাকারী হিসেবে উল্লেখ করে তার শাস্তির দাবী জানান।
