ভান্ডারিয়ায় পানিতে ডুবে মাদ্রাসা ছাত্রের মৃত্যু
পিরোজপুরের ভান্ডারিয়ায় খালে গোসল করতে নেমে পানিতে ডুবে মো. ফয়সাল হোসেন (৮) নামে এক শিশুর মৃত্যু হয়েছে। শুক্রবার দুপুর ১টার দিকে ভান্ডারিয়া পৌর শহরের ভুবনেশ^র খালে এ দুর্ঘটনা ঘটে। তাকে উদ্ধার করে ভান্ডারিয়া স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়েগেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।
ফয়সাল হোসেন ভান্ডারিয়া পৌর শহরের ব্যাবসায়ী ইলিয়াস হোসেনের ছেলে। সে ঢাকার একটি হাফিজিয়া মাদ্রাসায় লেখাপড়া করতো।
ফয়সালের চাচা মিজান হোসেন জানান, ফয়সাল শুক্রবার সাড়ে ১১টার দিকে ঢাকা থেকে বাড়ি আসে। দুপুর ১টার দিকে বাড়ির সামনের খালে গোসল করতে যায়। সেখানে গোসলের সময় পানিতে তলিয়ে যায়। স্থানীয় লোকজন উদ্ধারের চেষ্ট করে ব্যর্থ হলে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সে খবর দিলে তারা ঘটনাস্থলে এসে ফয়সালকে উদ্ধার করে দ্রæত ভান্ডারিয়া স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়। হাসপাতালে নেওয়ার পরে চিকিৎসক পরীক্ষা-নিরীক্ষা করে তাকে মৃত ঘোষণা করেন।
হাসপাতালের আবাসিক মেডিকেল অফিসার ডা. কামাল হোসেন বলেন, শিশুটিকে মৃত অবস্থায় স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসা হয়েছে।
