Friday, November 24th, 2023
নির্বাচন বানচালের ষড়যন্ত্রের বিরুদ্ধে দেশের ৩৫০জন বিশিষ্টজনের বিবৃতি
আগামী দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন বানচালের ষড়যন্ত্রের বিরুদ্ধে দেশের ৩৫০ জন বিশিষ্ট নাগরিক, শিক্ষক এবং পেশাজীবী বিবৃতি দিয়েছেন। সংবিধান, রাষ্ট্র ও উন্নয়ন-বিরোধী যে কোনো অপতৎপরতার বিরুদ্ধে দেশবাসীকে সজাগ থাকার আহ্বান জানানো হয়। ঢাকা বিশ্ববিদ্যালয় চারুকলা অনুষদের সাবেক ডিন শিল্পী অধ্যাপক সৈয়দ আবুল বারক্ আল্ভীর স্বাক্ষরিত বিবৃতিতে এ আহ্বান জানানো হয়। এতে স্বাক্ষর করেন দেশের ৩৫০ জন বিশিষ্টজন। বিবৃতিতে বলা হয়, গত ১৫ নভেম্বর দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের তফসিল ঘোষিত হয়েছে। জনসাধারণের মধ্যে বিপুল উৎসাহ-উদ্দীপনার সৃষ্টি হয়েছে। বিভিন্ন রাজনৈতিক দল প্রার্থী মনোনয়ন চূড়ান্ত করার কাজ শুরু করেছে। তত্ত্বাবধায়ক সরকারের দাবিতে আন্দোলনরতবিস্তারিত পড়ুন
ডলার মূল্য হ্রাস: বাংলাদেশের অর্থনীতিতে সুখবর
অর্থনীতির বাজারে ডলারকে দেবতাতূল্য মর্যাদা দেওয়া হয়। ডলারের মূল্য হ্রাস-বৃদ্ধিতে সম্পূর্ণ চেহারা বদলে যায় একটি দেশের অর্থনীতি। আর প্রতিনিয়তই অর্থনীতির বাজারে উঠানামা করছে ডলার মূল্য। সম্প্রতি ডলার মূল্য হ্রাস পেয়েছে যা বাংলাদেশের অর্থনীতিতে অভাবনীয় সম্ভাবনা নিয়ে এসেছে। ব্যাংকগুলোর নেওয়া সিদ্ধান্তে বছরখানেকের মধ্যে প্রথম কমানো হচ্ছে ডলারের মূল্য। প্রবাসী ও রপ্তানি আয় কেনায় ডলারের দাম কমবে ৫০ পয়সা। পাশাপাশি কমছে আমদানিকারকের কাছেও ডলার মূল্য। বাংলাদেশ ফরেন এক্সচেঞ্জ ডিলারস অ্যাসোসিয়েশন (বাফেদা) ও অ্যাসোসিয়েশন অব ব্যাংকার্স বাংলাদেশ ( এবিবি) মাত্র পাঁচ মিনিটের এক সভায় এ সিদ্ধান্ত গ্রহণ করে। উক্ত সভায় উপস্থিত বাফেদার চেয়ারম্যানবিস্তারিত পড়ুন
জনপ্রিয়তায় সবার চেয়ে এগিয়ে শেখ হাসিনা
পাকিস্তানের শাসন ও শোষণের বিরুদ্ধে বাঙ্গালি জাতির মুক্তির লক্ষ্যে ১৯৪৯ সালের ২৩ জুন পথচলা শুরু হয়েছিল বাংলাদেশ আওয়ামী লীগের। বহু আন্দোলন,সংগ্রামের পর ১৯৭১ সালের মহান মুক্তিযুদ্ধের মাধ্যমে আওয়ামী লীগের নেতৃত্বে পৃথিবীর মানচিত্রে বাংলাদেশ নামক দেশটির জন্ম হয়েছিল।কিন্তু ১৯৭৫ সালের ১৫ আগস্ট ট্র্যাজেডির পরপরই ধীরে ধীরে স্বাধীন বাংলাদেশের প্রেক্ষাপট বদলাতে থাকে। মহান মুক্তিযুদ্ধের পরাজিত শক্তি পাকিস্তানের এদেশীয় দোসররা পুণরায় দেশের শাসন ক্ষমতা ছিনিয়ে নেয়। ৭৫ থেকে ৯৬ টানা ২১ বছর পাকিস্তানি দোসরদের অত্যাচার সহ্য করে নানা ঘাত প্রতিঘাত মোকাবিলা করে। অবশেষে ১৯৯৬ সালে জনগণের ভোটের রায়ে দেশের শাসনক্ষমতায় আসে বাংলাদেশ আওয়ামীবিস্তারিত পড়ুন
ভান্ডারিয়ায় পানিতে ডুবে মাদ্রাসা ছাত্রের মৃত্যু
পিরোজপুরের ভান্ডারিয়ায় খালে গোসল করতে নেমে পানিতে ডুবে মো. ফয়সাল হোসেন (৮) নামে এক শিশুর মৃত্যু হয়েছে। শুক্রবার দুপুর ১টার দিকে ভান্ডারিয়া পৌর শহরের ভুবনেশ^র খালে এ দুর্ঘটনা ঘটে। তাকে উদ্ধার করে ভান্ডারিয়া স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়েগেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন। ফয়সাল হোসেন ভান্ডারিয়া পৌর শহরের ব্যাবসায়ী ইলিয়াস হোসেনের ছেলে। সে ঢাকার একটি হাফিজিয়া মাদ্রাসায় লেখাপড়া করতো। ফয়সালের চাচা মিজান হোসেন জানান, ফয়সাল শুক্রবার সাড়ে ১১টার দিকে ঢাকা থেকে বাড়ি আসে। দুপুর ১টার দিকে বাড়ির সামনের খালে গোসল করতে যায়। সেখানে গোসলের সময় পানিতে তলিয়ে যায়। স্থানীয় লোকজন উদ্ধারের চেষ্ট করেবিস্তারিত পড়ুন
ভান্ডারিয়ায় আওয়ামী লীগের বর্ধিত সভা অনুষ্ঠিত
পিরোজপুরের ভান্ডারিয়াড উপজেলা আওয়ামী লীগের বর্ধিত সভা অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার সকাল ১১টায় শেখ কামাল পৌর অডিটোরিয়ামে এ বর্ধিত সভা অনুষ্ঠিত হয়। ভান্ডারিয়া উপজেলা আওয়ামী লীগ আয়োজিত বর্ধিত সভায় সভাপতিত্ব করেন উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও পৌর মেয়র ফাইজুর রশিদ খসরু। সভা পরিচালনা করেন উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও উপজেলা পরিষদের চেয়ারম্যান মিরাজুল ইসলাম। সভায় বক্তব্য রাখেন, পিরোজপুর জেলা আওয়ামী লীগের সমাজ কল্যাণ ও ত্রাণ বিষয়ক সম্পাদক আবু বকর সিদ্দিক মন্টু, ভান্ডারিয়া উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি লিয়াকত আলী তালুকদার, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মশিউর রহমান মৃধা, ধাওয়া ইউপি চেয়ারম্যান সিদ্দিকুরবিস্তারিত পড়ুন
পিটার হাসের বিরুদ্ধে বিএনপির সহিংসতায় মদদ দেওয়ার অভিযোগ রাশিয়ার
গত ২৮ অক্টোবর বিএনপি’র মহাসমাবেশে সহায়তা করার অভিযোগ উঠেছে ঢাকায় নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত পিটার হাসের বিরুদ্ধে। রুশ পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র মারিয়া জাখারোভা এই অভিযোগ তুলেন। সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে গত ২২ নভেম্বর বাংলাদেশে রাশিয়ার দূতাবাসের ভেরিফায়েড পেইজ থেকে মারিয়া জাখারোভার এই বক্তব্য প্রকাশ করা হয়। মস্কোয় এক ব্রিফিংয়ে তিনি বলেন, ‘অক্টোবরের শেষদিকে বাংলাদেশে নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত পিটার হাস স্থানীয় বিরোধী দলের এক সদস্যের সঙ্গে সরকারবিরোধী সমাবেশ আয়োজনের পরিকল্পনা নিয়ে আলোচনা করেন।’ তিনি বলেন, ‘এ ধরনের কর্মকাণ্ড অভ্যন্তরীণ বিষয়ে হস্তক্ষেপ ছাড়া আর কিছুই নয়।’ এর আগে বাংলাদেশের রাজনৈতিক প্রক্রিয়ায় যুক্তরাষ্ট্রের হস্তক্ষেপের বিরুদ্ধেবিস্তারিত পড়ুন
