বিএনপি জামায়াতের সন্ত্রাস, নৈরাজ্য, অগ্নিসংযোগ ও অবরোধের প্রতিবাদে পিরোজপুরে আওয়ামী লীগের বিক্ষোভ মিছিল ও অবস্থান কর্মসূচি
বিএনপির সন্ত্রাস, নৈরাজ্য ও অবরোধের বিরুদ্ধে পিরোজপুরে আওয়ামী লীগসহ সহযোগী সংগঠনের প্রতিবাদ মিছিল ও অবস্থান কর্মসূচি অব্যাহত রয়েছে।
সোমবার শহরের বঙ্গবন্ধু চত্ত¡র সদর উপজেলার সামনে অবস্থান কর্মসূচিতে উপস্থিত ছিলেন জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি ও জেলা যুবলীগের সভাপতি আক্তারুজ্জামান ফুলু, জেলা আওয়ামী লীগের সদস্য গোপাল বসু, যুবলীগের যুগ্ন সাধারণ সম্পাদক জিয়াউল আহসান জিয়া, জেলা ছাত্রলীগের সভাপতি অনিরুজ্জামান অনিক ও সাধারণ সম্পাদক ইফতেখার মাহমুদ সজল। এখানে এক সমাবেশে বক্তারা বলেন, বিএনপি-জামায়াত দেশে অস্থিরতা সৃষ্টি করতে চায়। তাই পিরোজপুর-১ আসনের সংসদ সদস্য এবং মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রীর নির্দেশে অবরোধের বিরুদ্ধে সরব আওয়ামী লীগ ও সহযোগী সংগঠন। হরতাল অবরোধ, জ্বালাও পোড়াও সন্ত্রাসীদের দমন করতে বঙ্গবন্ধুর আদর্শের সৈনিক আওয়ামী লীগসহ সকল সহযোগী সংগঠন সব সময় মাঠে থাকবে।
এদিকে, বিএনপি অবরোধের প্রতিবাদে পিরোজপুর সদর উপজেলার ৭টি ইউনিয়নে বিক্ষোভ মিছিল ও অবস্থান কর্মস‚চি পালন করেছে জেলা আওয়ামী লীগ ও অংগ সংগঠন। সোমবার সকালে সদর উপজেলা বিভিন্ন গুরুত্বপ‚র্ণ স্থানে ও ৭টি ইউনিয়নে অবরোধ প্রতিবাদে পিরোজপুর জেলা আওয়ামী লীগ ও অংগসংগঠনের নেতৃবৃন্দ অবস্থান নেয়।
বেলা ১১টায় শংঙ্করপাশা ইউনিয়নে অবরোধের প্রতিবাদে বিক্ষোভ মিছিল ও পথসভায় উপস্থিত ছিলেন জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক জিয়াউল আহসান গাজী, সদর উপজেলা আওয়ামী লীগের সভাপতি তোফাজ্জল হোসেন মিল¬ক, পৌর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আমিরুল ইসলাম মিরণ, শংঙ্করপাশা ইউনিয়ন আওয়ামী লীগের সভঅপতি মনির কাজী প্রমুখ।

অন্যদিকে, পিরোজপুর শহরের পুরাতন বাসস্ট্যাডে, রানীপুর বাজারে, মুক্তারকাঠী বাইপাস মোড়ে, কদমতলা ইউনিয়ন, সিকদারমল্লিক ইউনিয়ন, কলাখালী ইউনিয়ন, শারিকতলা ডুমুরিতলা ইউনিয়ন, টোনা ইউনিয়নসহ সদর উপজেলার ৭টি ইউনিয়নে বিক্ষোভ মিছিল ও পথসভা করেছে আওয়ামী লীগের নেতৃবৃন্দ।
বিক্ষোভ মিছিল শেষে পথসভায় বক্তারা বলেন, সারাদেশে বিএনপি-জামায়াতের সন্ত্রাসী বাহিনী নৈরাজ্য, অগ্নিসংযোগ, হরতাল ও অবরোধ করে দেশকে পঙ্গু করে দিতে চায়। শেখ হাসিনার নেতৃত্বে এ দেশের উন্ন্য়নের অগ্রযাত্রাকে থামিয়ে দিতে চায়। তারা সন্ত্রাসী কার্যক্রম চালিয়ে পুলিশ সদস্য ও নিরিহ মানুষকে হত্যা করাসহ বাস-ট্রাক পুড়িয়ে দিচ্ছে। আমরা এর তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাই। হরতালের নামে পিরোজপুরে কোন রকম নৈরাজ্য, অগ্নিসংযোগ চালানোর চেষ্টা করা হলে আওয়ামী লীগ ও এর অঙ্গসংগঠনের নেতৃবৃন্দ মাঠে থেকে প্রতিহত করবে।
এদিকে, বিএনপির ডাকা অবোরোধ তাদের কোন নেতা কর্মীকে পিরোজপুর শহর ও এর আশে পাশে কোন অবরোধ কর্মসূচি পালন করতে দেখা যায়নি। সোমবার পিরোজপুর থেকে অভ্যন্তরীন ও দ‚রপাল্লার যান চলাচল স্বাভাবিক চিল। স্কুল কলেজ শিক্ষ প্রতিষ্ঠান, অফিস, আদালতে কার্যক্রম স্বাভাবিক রয়েছে। পিরোজপুর জেলা থেকে বিভিন্ন রুটে আন্তজেলা বাস চলাচল স্বাভাবিক রয়েছে। শহরের বিভিন্ন গুরুত্বপ‚র্ণ স্থানে পুলিশ মোতায়েন রয়েছে। র্যাব-পুলিশের সাথে বিজিবিও শহরে টহল দিচ্ছে।
