প্রধান সূচি

চকলেট খাওয়ার কথা বলে শিশুর মুখ বেঁধে ধর্ষণ

পিরোজপুরের ইন্দুরকানীতে ১০ বছরের এক শিশু ধর্ষণের শিকার হয়েছে বলে অভিযোগ উঠেছে। চকলেট খাওয়ানোর কথা বলে উপজেলার পাড়েরহাট আশ্রয়ণ প্রকল্পের একটি ঘরে নিয়ে শিশুটির মুখ বেঁধে ধর্ষণ করা হয়। এ ঘটনায় অভিযুক্ত আরমান শেখকে (৩২) পুলিশ মঙ্গলবার রাতে পাড়েরহাট বন্দর থেকে গ্রেপ্তার করেছে। এর আগে শিশুটির বাবা বাদী হয়ে তার বিরুদ্ধে ধর্ষণের অভিযোগে মামলা করেন।
পাড়েরহাট আশ্রায়ণের বাসিন্দারা জানান, আশ্রায়ণের দেলোয়ার হোসেন শেখের ছেলে আরমান শেখ শিশুটিকে চকলেট খাওয়ানোর কথা বলে তার ঘরে ডেকে নিয়ে যায়। ঘরের দরজা আটকে গামছা দিয়ে শিশুর মুখ বেঁধে ধর্ষণ করে। পরে শিশুটিকে ছেড়ে দিলে সে তার স্বজনদের কাছে ধর্ষণের কথা জানালে তার স্বজনরা মামলা করেন।
শিশুটির দাদা বলেন, আরমান আমার নাতীকে তার ঘরে ডেকে নিয়ে ধর্ষণের চেষ্টা করে। সে চিৎকার দিলে তার মুখ গামছা দিয়ে বেঁধে ধর্ষণ করে। এখন আমার নাতির প্রসাব করতে কষ্ট হচ্ছে। ধর্ষক আরমানের বিরুদ্ধে থানায় মামলা করা হয়েছে।
ইন্দুরকানী থানার ওসি আল-মামুন জানান, শিশু ধর্ষণের ঘটনা শুনে অভিযুক্তকে গ্রেপ্তার করা হয়েছে। তার বিরুদ্ধে মামলা নেওয়া হয়েছে।

Please follow and like us:





উত্তর দিন

Wordpress Social Share Plugin powered by Ultimatelysocial