প্রধান সূচি

Wednesday, October 18th, 2023

 

ফিলিস্তিনে ওষুধ সহায়তা দিতে প্রধানমন্ত্রীর নির্দেশ

ফিলিস্তিনের হাসপাতালে বোমা হামলায় হাজারো অসুস্থ অসহায় মানুষকে চিকিৎসা সেবা ও জরুরি ওষুধ সামগ্রী পাঠাতে স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক নির্দেশনা দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। বুধবার বিকেলে টেলিফোনে স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেককে এই নির্দেশনা দেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সচিবালয়ে স্বাস্থ্য মন্ত্রণালয়ের সভাকক্ষে স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের উদ্যোগে আয়োজিত “শেখ রাসেল দিবস-২০২৩” উদযাপন উপলক্ষে আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে একথা জানান স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক। ফিলিস্তিনে ওষুধ সামগ্রী পাঠানো প্রসঙ্গে স্বাস্থ্যমন্ত্রী আরও বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা ফিলিস্তিনের জনগণের কষ্ট বোঝেন, ইসরায়েলের হামলায় হতাহত নারী-শিশুদের বেদনা অনুভব করছেন তিনি তার নিজের জীবনের হতাহতের ক্ষত থেকে।বিস্তারিত পড়ুন


বিএনপির ও সমমনাদের সমাবেশে তীব্র যানজট : নাকাল রাজধানীবাসী

প্রতি সপ্তাহে অন্তত দুই থেকে তিন দিন রাজধানী সভাসমাবেশের কারণে প্রতিনিয়ত ভোগান্তিতে পড়ছে নগরবাসী। গত এক সপ্তাহে ছাত্র কনভেনশন, অনশন, যুব সমাবেশের কারণে রাজধানীর ব্যস্ত সড়কগুলো প্রায় অচল হয়ে যায়। বুধবার মতিঝিল, পল্টন, গুলিস্তান, দৈনিক বাংলার মোড়ে ব্যাপক যানজট দেখা গেছে। এছাড়া শাহবাগ, মালিবাগ, পান্থপথ, গ্রিনরোড এলাকায় যানবাহন চলছে ধীর গতিতে। এদিকে কাকরাইল মোড়, শান্তিনগর সমাবেশস্থলের আশপাশে গণপরিবহন না পেয়ে দীর্ঘ সময় যাত্রীদের অপেক্ষা করতে দেখা গেছে। শেখ হাসিনা তার সরকারর পদত্যাগ নিরপেক্ষ ও নির্দলীয় সরকারের অধীনে নির্বাচন, দুর্নীতির দায়ে দণ্ডপ্রাপ্ত খালেদা জিয়ার মুক্তি ও তাকে উন্নত চিকিৎসার জন্য বিদেশবিস্তারিত পড়ুন


গাজায় মানবিক বিপর্যয় : তারপরও মানবাধিকারের ছড়ি ঘুরায় মার্কিন যুক্তরাষ্ট্র

বিশ্বজুড়ে মানবাধিকারের বুলি আওড়ানো মার্কিন যুক্তরাষ্ট্রের প্রত্যক্ষ মদদে ইসরায়েলের অব্যাহত বোমাবর্ষণ ও অবরোধের ফলে গাজা উপত্যকার ফিলিস্তিনিদের দুর্ভোগ নজিরবিহীন পর্যায়ে পৌঁছেছে। খাদ্য, পানি ও বিদ্যুতের অভাবে মানুষ মানবেতর জীবন কাটাচ্ছে। চিকিৎসা উপকরণ ও বিদ্যুতের সংকটে চিকিৎসাসেবা বন্ধের উপক্রম। বিদেশি নাগরিক ও দ্বৈত নাগরিকত্ব থাকা ফিলিস্তিনিদের অবরুদ্ধ গাজা ত্যাগ ও জরুরি ত্রাণ পৌঁছানোর সুযোগ দিতে মিসরের রাফা সীমান্ত ক্রসিং খোলার কথা বলা হলেও শেষ পর্যন্ত তা হয়নি। গত কয়েক বছর ধরে বাংলাদেশের মানবাধিকার পরিস্থিতি নিয়ে একাধিকবার শঙ্কা জানিয়েছে মার্কিন যুক্তরাষ্ট্র। অথচ পার্শ্ববর্তী দেশ থেকে যখন রোহিঙ্গা জনগোষ্ঠী সীমান্তে এসে প্রাণ বাঁচাতেবিস্তারিত পড়ুন


শেখ রাসেল বেঁচে থাকলে বঙ্গবন্ধুর স্বপ্ন বাস্তবায়নের কান্ডারি হতেন : মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রী

মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রী শ ম রেজাউল করিম এমপি বলেছেন, শেখ রাসেল বেঁচে থাকলে বঙ্গবন্ধুর স্বপ্ন বাস্তবায়নের কান্ডারি হতেন। বঙ্গবন্ধুর অসাধারণ উত্তরসূরি হতেন। অমিত সম্ভাবনাময় নেতৃত্বের গুণাবলী তার মধ্যে ছিল। তিনি অনন্তকাল ধরে আমাদের প্রেরণা জোগাবেন। তিনি অন্ধকারে দীপ্তিময় জ্যোতিষ্ক হয়ে স্বপ্নের পথে এগিয়ে যেতে আমাদের অনুপ্রাণিত করবেন। বুধবার বিকেলে সচিবালয়ে মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে শেখ রাসেল দিবস ২০২৩ উদযাপন উপলক্ষ্যে আয়োজিত আলোচনা সভা ও দোয়া মাহফিলে প্রধান অতিথির বক্তব্যে মন্ত্রী এসব কথা বলেন। মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয় এ আলোচনা সভা ও দোয়া মাহফিল আয়োজন করে। মন্ত্রী বলেন,বিস্তারিত পড়ুন


সমুদ্র সম্পদের ঝাঁপি খুলছে সরকার, নানা পর্যায়ে চলছে গবেষণা

সম্প্রতি এক অনুষ্ঠানে নৌপরিবহন প্রতিমন্ত্রী খালিদ মাহমুদ চৌধুরী বলেন, ২০৪১ সাল নাগাদ উন্নত ও স্মার্ট বাংলাদেশ তৈরিতে অর্থনীতির প্রধান হাতিয়ার হতে পারে মেরিটাইম বা সমুদ্র সম্পদের খাত। এই খাত পুরোপরি কাজে লাগাতে পারলে বাংলাদেশের রিজার্ভ দাঁড়াতো ২০০ বিলিয়ন ডলারে। খনিজ সম্পদ মন্ত্রণালয়ের ব্লু ইকোনোমি সেলের গবেষণায়ও আসছে নানান সম্ভাবনার তথ্য। শুরুতেই তারা বলছে, ভূরাজনৈতিকভাবে বিশ্বের অন্যতম গুরুত্বপূর্ণ সমুদ্র বঙ্গোপসাগরে অধিকার প্রতিষ্ঠার মাধ্যমে বাংলাদেশ প্রবেশ করেছে ব্লু ইকোনমি কান্ট্রির এলিট ক্লাবে। এতে সমুদ্রে লুকিয়ে থাকা অপরিমেয় সম্পদ ব্যবহারের মাধ্যমে দেশের সামনে তৈরি হয়েছে অর্থনৈতিক উন্নয়নের অমিত সম্ভাবনা। গবেষণা বলছে, ঐতিহাসিকভাবেই বিশ্বেবিস্তারিত পড়ুন


বাংলাদেশের উন্নয়ন ও রেমিট্যান্স : দৃষ্টিভঙ্গি এবং চ্যালেঞ্জ

বাংলাদেশ দক্ষিণ এশিয়ার একটি ঘনবসতিপূর্ণ দেশ। বাংলাদেশ গত কয়েক দশক ধরে একটি উল্লেখযোগ্য অর্থনৈতিক পরিবর্তনের মধ্য দিয়ে এগিয়ে যাচ্ছে। এই রূপান্তরের পেছনে অন্যতম চালিকাশক্তি হল বিদেশে বসবাসরত বাংলাদেশি প্রবাসীদের কাছ থেকে প্রচুর পরিমাণে রেমিট্যান্স প্রবাহ। প্রবাসী শ্রমিকদের অর্জিত অর্থ এবং তা নিজ দেশে ফেরত পাঠানোর ফলে, বাংলাদেশের অর্থনৈতিক উন্নয়নে অগ্রণী ভূমিকা পালন করছে। প্রবাসীদের পাঠানো রেমিট্যান্স দেশের অর্থনীতিকে সমৃদ্ধ করছে । বিদেশে, বিশেষ করে মধ্যপ্রাচ্য, উত্তর আমেরিকা, ইউরোপ এবং দক্ষিণ-পূর্ব এশিয়ায় বিপুল সংখ্যক বাংলাদেশি কর্মরত রয়েছে। তারা যে অর্থ দেশে পাঠায় তা দেশের অর্থনীতিতে উল্লেখযোগ্য অবদান রাখে। রেমিট্যান্স বৃদ্ধির সঙ্গেবিস্তারিত পড়ুন


গণমাধ্যমকর্মীদের কল্যাণে কী করেছে আওয়ামী লীগ ?

বাংলাদেশের মহান মুক্তিযুদ্ধে গণমাধ্যমের ভূমিকা অনস্বীকার্য। দেশের যুদ্ধপীড়িত জনগণের মনোবল চাঙ্গা রাখতে অনুপ্রেরণামুলক পরিবেশনা রেডিওতে প্রচার করা হতো। রেডিও এর মাধ্যমেই সাধারণ জনগণ স্বাধীনতা যুদ্ধের খবর জানতেন। এছাড়া বিশ্ব জনমত তৈরি করতে বাংলাদেশের পাশাপাশি উন্নত বিশ্বের গণমাধ্যম উল্লেখযোগ্য ভূমিকা পালন করে। পাকিস্তানি হানাদার বাহিনীর নৃশংসতা বিশ্ববাসীর কাছে তুলেই ধরে গণমাধ্যম। বাংলাদেশে একটা সময় গণমাধ্যম ও সরকার একে অন্যের উপর অনেকাংশে নির্ভরশীল ছিল । কিন্তু দিন দিন সরকার ও গণমাধ্যমের মধ্যে দূরত্ব বৃদ্ধি পায়। দূরত্ব বৃদ্ধিতে সরকারের যেমন দায় ছিল তেমনি দায় ছিল নির্দিষ্ট কিছু গণমাধ্যমের । বিশেষ করে ৭৫ পরবর্তীবিস্তারিত পড়ুন


চকলেট খাওয়ার কথা বলে শিশুর মুখ বেঁধে ধর্ষণ

পিরোজপুরের ইন্দুরকানীতে ১০ বছরের এক শিশু ধর্ষণের শিকার হয়েছে বলে অভিযোগ উঠেছে। চকলেট খাওয়ানোর কথা বলে উপজেলার পাড়েরহাট আশ্রয়ণ প্রকল্পের একটি ঘরে নিয়ে শিশুটির মুখ বেঁধে ধর্ষণ করা হয়। এ ঘটনায় অভিযুক্ত আরমান শেখকে (৩২) পুলিশ মঙ্গলবার রাতে পাড়েরহাট বন্দর থেকে গ্রেপ্তার করেছে। এর আগে শিশুটির বাবা বাদী হয়ে তার বিরুদ্ধে ধর্ষণের অভিযোগে মামলা করেন। পাড়েরহাট আশ্রায়ণের বাসিন্দারা জানান, আশ্রায়ণের দেলোয়ার হোসেন শেখের ছেলে আরমান শেখ শিশুটিকে চকলেট খাওয়ানোর কথা বলে তার ঘরে ডেকে নিয়ে যায়। ঘরের দরজা আটকে গামছা দিয়ে শিশুর মুখ বেঁধে ধর্ষণ করে। পরে শিশুটিকে ছেড়ে দিলেবিস্তারিত পড়ুন


ভান্ডারিয়ায় স্কুল ছাত্রীকে অপহরণের ৮ ঘন্টা পর উদ্ধার : গ্রেপ্তার-১

পিরোজপুরের ভান্ডারিয়ায় ১০ শ্রেণীতে পড়ুয়া এক স্কুল ছাত্রী (১৬)কে অপহরণের ৮ ঘন্টার উদ্ধার করতে সক্ষম হয়েছে পুলিশ। এ ঘটনায় পুলিশ সাইমুন খান (২০) নামের এক যুবককে গ্রেপ্তার করা হয়েছে। মামলার এজহার সূত্রে জানা গেছে, মেয়েটি স্কুলে যাওয়ার পথে মেদিরাবাদ গ্রামের বজলুর রহমান খানের ছেলে সাইমুন খান তাকে প্রায়শই উত্যক্ত করত। গত মঙ্গলবার সন্ধ্যায় মেয়েটি তার মায়ের সঙ্গে অটো রিকসা যোগে তাদের বাড়ী থেকে পিসির (ফুপু) বাড়ীতে বেড়াতে যাচ্ছিল। এ সময় উক্ত সাইমুন খান দুই সহযোগি নিয়ে রিকসার গতিরোধ করে মেয়েটিকে অপহরণ করে নিজ বাড়ীতে নিয়ে যায় এবং তার ইচ্ছার বিরুদ্ধেবিস্তারিত পড়ুন


পিরোজপুরে শেখ রাসেলের জন্মদিন পালিত

শেখ রাসেল তার পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের মতই মানবিক গুনাবলীর অধিকারী ছিলেন। আজ বুধবার পিরোজপুরের জেলা প্রশাসনের আয়োজনে শেখ রাসেল এর জন্মদিন পালন উপলক্ষ্যে আয়োজিত আলোচনা সভায় বক্তারা এ কথা বলেন। পিরোজপুর জেলা প্রশাসকের কার্যালয়ের শহীদ আব্দুর রাজ্জাক-সাঈফ মিজান স্মৃতি মিলনায়তনে জেলা প্রশাসক মোহাম্মদ জাহেদুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভায় জেলা পর্যায়ের সকল অফিসারগণ, রাজনৈতিক ও সামাজিক সংগঠনের নেতৃবৃন্দ এবং বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন। সভায় বক্তারা বলেন, বঙ্গবন্ধু শিশুদের প্রানের চেয়ে অধিক ভালবাসতেন এবং ১৯৭৪ সালে শিশুদের জন্য আইন তৈরী করেছিলেন। বঙ্গবন্ধুর কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনা বিভিন্নবিস্তারিত পড়ুন


Wordpress Social Share Plugin powered by Ultimatelysocial