Wednesday, October 18th, 2023
শেখ রাসেলের জন্মদিন আজ
রাসেল হওয়ার পরে আমরা ভাইবোনেরা খুব খুশি ছিলাম। যেন খেলার পুতুল পেলাম হাতে। ও খুব আদরের ছিল আমাদের। একটা ব্যক্তিত্ব নিয়ে চলতো। ওইটুকু একটা মানুষ, খুব স্ট্রং পার্সোনালিটি।’ প্রধানমন্ত্রী শেখ হাসিনার ব্যক্তি জীবনের অজানা-অদেখা গল্প নিয়ে নির্মিত প্রামাণ্যচিত্র ‘হাসিনা: অ্যা ডটারস টেল’-এ প্রধানমন্ত্রী এভাবেই তুলে ধরেন ছোট্ট রাসেলকে। যখনই প্রধানমন্ত্রী শেখ হাসিনা তার ছোট্ট ভাইটিকে নিয়ে কথা বলেন তখনেই তার চোখে মুখে বিষাদ ছেয়ে যায়। শেখ রাসেলের মাত্র ১০ বছর ১০ মাসের জীবন তাকে যে গভীর ক্ষতবোধ দিয়েছিল, তা সবসময়ই ফুটে উঠে বড় বোন শেখ হাসিনার কণ্ঠে। ১৮ অক্টোবর, আজবিস্তারিত পড়ুন
