স্মার্ট বাংলাদেশ গড়তে শেখ হাসিনাকেই ক্ষমতায় আনতে হবে : মহিউদ্দিন মহারাজ
পিরোজপুর জেলা আওয়ামী লীগের যুগ্ন-সাধারণ সম্পাদক, পিরোজপুর জেলা পরিষদের সাবেক চেয়ারম্যান ও প্রশাসক, পিরোজপুর-২ (কাউখালী-ভান্ডারিয়া-নেছারাবাদ) আসনে আওয়ামী লীগের মনোনয়ন প্রত্যাশী মো. মহিউদ্দিন মহারাজ বলেছেন, জনগণের ওপর আওয়ামী লীগের আস্থা শতভাগ। জন্মলগ্ন থেকেই আওয়ামী লীগ মাটি ও মানুষের সঙ্গে ছিল, আছে এবং ভবিষ্যতেও থাকবে। বঙ্গবন্ধু স্বাধীনতা এনে দিয়ে গেছেন। আর জননেত্রী শেখ হাসিনা সেই দেশকে উন্নয়নের মহাসড়কে নিয়ে গেছেন। তাই জনগণ আগামী নির্বাচনেও স্মার্ট বাংলাদেশ গড়তে শেখ হাসিনাকেই ক্ষমতায় আনতে হবে । ডিজিটাল বাংলাদেশ বাস্তবায়নের পথ ধরেই প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে গড়ে উঠবে উন্নত-সমৃদ্ধ স্মার্ট বাংলাদেশ।
আগামী দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে ডিজিটাল বাংলাদেশের রুপকার মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার নেতৃত্বে স্মার্ট বাংলাদেশ বিনির্মাণের প্রত্যয়ে অনুষ্ঠিত সুধী সমাবেশে প্রধান অতিথি হিসাবে বক্তব্যে তিনি এসব কথা বলেন।
আজ শনিবার সন্ধ্যায় কাউখালী উপজেলা পরিষদ প্রাঙ্গনে এই সুধী সমাবেশের আয়োজন করা হয়।

কাউখালী উপজেলা পরিষদের চেয়ারম্যান আবু সাঈদ মনু’র সভাপতিত্বে অনুষ্ঠিত সমাবেশে বক্তব্য রাখেন, নেছারাবাদ উপজেলা পরিষদের চেয়ারম্যান আব্দুল হক, স্বরুপকাঠী পৌর মেয়র গোলাম কবীর, ভান্ডারিয়া পৌরসভার মেয়র ফাইজুর রশীদ খসরু জমাদ্দার, জেলা আওয়ামী লীগ নেতা আবু বক্কর সিদ্দিক মন্টু, পিরোজপুর আইনজীবী সমিতির সাধারণ সম্পাদক অ্যাডভোকেট আব্দুল আউয়াল, টুঙ্গিপাড়া আওয়ামী লীগের দপ্তর সম্পাদক হাফিজুর রহমান তারেক জমাদ্দার, ভান্ডারিয়া উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মশিউর রহমান মৃধা, পিরোজপুর জেলা পরিষদের সাবেক সদস্য বাবলু জোমাদ্দার নেছারাবাদ উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান নার্গিস আক্তারসহ কাউখালী, ভান্ডারিয়া ও নেছারাবাদ (স্বরূপকাঠী) উপজেলার বিভিন্ন ইউনিয়নের চেয়ারম্যান, ইউপি সদস্য ও রাজনৈতিক নেতৃবৃন্দ। অনুষ্ঠান সঞ্চালনা করেন কাউখালী উপজেলা ভাইস চেয়ারম্যান মৃদুল আহম্মেদ সুমন।

সমাবেশে মহিউদ্দিন মহারাজ আরও বলেন, আগামী নির্বাচনে নৌকা মার্কায় ভোট দিয়ে মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে আবারও প্রধানমন্ত্রী নির্বাচিত করলে সামাজিক নিরাপত্তা কর্মসূচির আওতায় প্রদত্ত ভাতার পরিমাণ বৃদ্ধি পাবে। এছাড়া যারা ভাতা পায়নি তাদেরও ভাতা প্রদানের জন্য তালিকাভুক্ত করা হবে।
তিনি বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে দেশে ব্যাপক উন্নয়ন সাধিত হয়েছে। বাংলাদেশের উন্নয়নের ধারা অব্যাহত রাখতে প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিকল্প নেই। তাই, আগামী নির্বাচনে আবারো নৌকাকে বিজয়ী করতে সরকারের উন্নয়নমূলক কর্মকান্ড জনগণের কাছে তুলে ধরতে হবে।
