প্রধান সূচি

আবারও নৌকা মার্কায় ভোট দিয়ে শেখ হাসিনাকে প্রধানমন্ত্রী বানাতে হবে : মহিউদ্দিন মহারাজ

পিরোজপুর জেলা পরিষদের সাবেক চেয়ারম্যান ও প্রশাসক, জেলা আওয়ামী লীগের যুগ্ন সাধারণ সম্পাদক, দ্বাদশ সংসদ নির্বাচনের দলীয় মনোনয়ন প্রত্যাশী মো. মহিউদ্দিন মহারাজ বলেছেন, বাঙালী জাতীর সর্বকালের সর্বশ্রেষ্ঠ সন্তান জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবের যোগ্য উত্তরসূরি মানবতার মা আমাদের সফল প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা জাতির জনক বঙ্গবন্ধু’র লালিত স্বপ্ন বাস্তবায়ন করে দেশকে আজ উন্নয়নের মহাসড়কে ধাবিত করেছেন। তলাবিহীন ঝুড়ি থেকে দেশকে আজ ডিজিটাল দেশে প্রতিষ্ঠিত করেছেন। জাতিকে নতুন ভাবে স্বপ্ন দেখাচ্ছেন, ঘোষণা দিয়েছেন স্মার্ট বাংলাদেশ বিনির্মানের। সুতরাং দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে আবারও নৌকা মার্কায় ভোট দিয়ে শেখ হাসিনাকে পুনরায় প্রধানমন্ত্রী বানাতে সকলকে নিরলসভাবে কাজ করতে হবে।
মঙ্গলবার পিরোজপুরের নেছারাবাদ (স্বরূপকাঠি) উপজেলায় বাংলাদেশ ইউনিয়ন পরিষদ মেম্বার এসোসিয়েশনের উপজেলা কার্যালয় উদ্বোধন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
মহিউদ্দিন মহারাজ বলেন, আপনারা আমাকে অনেক ভালবাসেন। আমাকে আপনারা পিরোজপুর-২ আসনের সংসদ সদস্য হিসেবে দেখতে চান। এটা আপনাদের দাবি। একথা আমি জানি। আমার কথা হল, আপনারা জনপ্রতিনিধি, দলীয় নেতৃবৃন্দ সবাই ঐক্যবদ্ধ হয়ে থাকেন। আমাকে প্রধানমন্ত্রী শেখ হাসিনা মনোনয়ন দিক আর না দিক, সেটা বিষয় না। আমাদের লক্ষ্য থাকবে আসন্ন দ্বাদশ সংসদ নির্বাচনে নৌকা মার্কাকে পূনরায় বিজয়ী করে জননেত্রী শেখ হাসিনাকে আবারও রাষ্ট্র ক্ষমতায় আনতে হবে। তা নাহলে দেশ আবার উন্নয়নের দিক থেকে পিছিয়ে পড়বে।


তিনি আরও বলেন, ইউপি মেম্বার এসোসিয়েশন একটি ভাল প্লাটফর্ম। সততা ও যোগ্যতার সাথে নেতৃত্ব দিয়ে এ সংগঠনকে এগিয়ে নেওয়া সম্ভব। আসুন সবাই মিলে এ সংগঠনকে পরিচালিত করে প্রধানমন্ত্রীর হাতকে আরও শক্তিশালী করি।
সংগঠনের সভাপতি মাহাবুব হাসান মুরাদের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, উপজেলা পরিষদের চেয়ারম্যান আব্দুল হক, পৌরসভার মেয়র মো. গোলাম কবির।
অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন, নেছারাবাদ (স্বরূপকাঠী) উপজেলা আওয়ামী লীগের সিনিয়র সহ-সভাপতি মহিউদ্দিন আহম্মেদ, উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান নার্গিস জাহান, সাবেক ইউপি চেয়ারম্যান আশীস বড়াল, পৌরসভার প্যানেল মেয়র মো. নুরুল ইসলাম, পৌর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ফারুক হোসেন প্রমুখ।

Please follow and like us:





উত্তর দিন

Wordpress Social Share Plugin powered by Ultimatelysocial