প্রধান সূচি

রেইনট্রি গাছে ঝুলছিল অজ্ঞাত কিশোরের লাশ

জেলার নেছারাবাদ (স্বরূপকাঠী) উপজেলার সমেদয়কাঠি ইউনিয়নের সেহাংগল গ্রামে রেইনট্রি গাছে ঝুলন্ত অবস্থায় আনুমানিক ১৬-১৭ বছর বয়সি এক কিশোরের গলায় গামছা পেঁচানো লাশ উদ্ধার করেছে পুলিশ।

রবিবার বিকেলে সেহাংগল ৫নং ওয়ার্ডের রুস্তম তালুকদারের কলা বাগানের মধ্য একটি রেইনট্রি গাছের সাথে ঝুলন্ত অবস্থায় লাশটি পাওয়া যায়। পুলিশ লাশ উদ্ধার করে পরিচয় সন্ধানের জন্য নানা আইনি প্রক্রিয়াসহ মাইকিং করছেন। বর্তমানে লাশটি নেছারাবাদ থানায় রয়েছে।

সমেদয়কাঠি ইউপি চেয়ারম্যান মো. হুমাউন তালুকদার জানান, রবিবার দুপুরে ওই স্থানের মালিকের ছেলে বাগানের মধ্য কলা কাটতে যায়। এ সময় লাশটি দেখে ডাক চিৎকার  দেয়। আমি চৌকিদারকে বিষয়টি জানিয়ে থানায় জানাতে বলি। পুলিশ এসে লাশ থানায় নিয়ে গেছে। তিনি বলেন, ওই লোক আমাদের এলাকার নয়। কেউ এসে শনাক্ত করেনি।

নেছারাবাদ থানার অফিসার ওসি মো. জাফর আহমেদ জানান, আমি বরিশালে আছি। ম্যাসেজ পেয়েছি। শুনেছি একটি গাছের সাথে ঝুলন্ত অবস্থায় লাশটি পাওয়া গেছে। লাশের এখনও কোন পরিচয় পাওয়া যায়নি।

Please follow and like us:





উত্তর দিন

Wordpress Social Share Plugin powered by Ultimatelysocial