প্রধান সূচি

উন্নয়ন ও সমৃদ্ধি দিতে পারেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা : মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রী

মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রী শ ম রেজাউল করিম এমপি বলেছেন, এটা প্রমাণিত যে, উন্নয়ন ও সমৃদ্ধি একমাত্র প্রধানমন্ত্রী শেখ হাসিনাই দিতে পারেন। এই মুহুর্তে শেখ হাসিনার কোন বিকল্প নেই, এটা দেশপ্রেমিক স্বাধীনতাপ্রিয় জনগন ভাল করেই জানে।
রবিবার তার নির্বাচনী এলাকার পিরোজপুর সদর উপজেলা পরিষদ অডিটরিয়ামে জাতীয় স্থানীয় সরকার দিবস উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
পিরোজপুরের জেলা প্রশাসক মোহাম্মদ জাহেদুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন, জাতীয় গোয়েন্দা সংস্থার যুগ্ম পরিচালক মো. গোলাম কাদের, অতিরিক্ত পুলিশ সুপার মো. মুকিত হোসেন, সদর উপজেলা নির্বাহী অফিসার আহম্মেদ সাব্বির সাজ্জাদ প্রমুখ।
মন্ত্রী এর আগে সদর উপজেলা পরিষদ মিলনায়তনে জাতীয় স্থানীয় সরকার মেলার উদ্বোধন করেন। ১১টি ষ্টলে স্থানীয় সরকারের বিভিন্ন কর্মকান্ডের প্রদর্শনীর আয়োজন করা হয়েছে। উপজেলা পরিষদ মিলনায়তনের সভায় ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান এবং সদস্যবৃন্দসহ বিভিন্ন শ্রেণি ও পেশার মানুষজন উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানে মন্ত্রী বলেন, পিরোজপুরে কে বিজ্ঞান ও প্রযুক্তি বিশ^বিদ্যালয় করেছে? উপস্থিত সূধী মন্ডলী জবাব দেন- শেখ হাসিনা। মন্ত্রী প্রশ্ন করেন- পিরোজপুরে বিদ্যুতের গ্রীড-সাবস্টেশন কে করেছে? উপস্থিত সকলে জবাব দেন- শেখ হাসিনা। তিনি প্রশ্ন করেন- পিরোজপুরে অর্থনৈতিক অঞ্চল প্রতিষ্ঠার পদক্ষেপ কে নিয়েছেন? পদ্মাসেতু কে করেছেন, পিরোজপুরে বেকুটিয়া সেতু কে করেছেন? পিরোজপুর-১ আসনের গুরুত্বপূর্ণ সকল রাস্তা, ব্রীজ, কালভার্ট, স্কুল-কলেজের ভবন- কে নির্মাণ করেছেন? সকলে এক বাক্যে বলে ওঠেন- প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
এ সময় মন্ত্রী বলেন সারাদেশব্যাপী যে ব্যাপক উন্নয়ন কর্মকান্ড চলছে তার ধারাবাহিকতা রক্ষা করতে হলে, বয়স্ক ভাতা, বিধবা ভাতা, স্বামী পরিত্যাক্তা ভাতা, মুক্তিযোদ্ধা ভাতা, প্রতিবন্ধী ভাতাসহ সকল ভাতা কার্যক্রম বহাল রাখতে হলে এবং ভবিষ্যতে আরো বেশী উন্নয়ন পেতে হলে প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিষ্ময়কর নেতৃত্ব চলমান রাখতে হবে। স্থানীয় সরকারকে শক্তিশালী করার লক্ষ্যে এ দিবসটি উদযাপন করা হচ্ছে। তৃণমূলের জনপ্রতিনিধিদের গণভবনে আমন্ত্রণ জানিয়ে তাদের মুখ থেকে সরাসরি বিভিন্ন সমস্যা শুনে সমাধানের সিদ্ধান্ত দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। অতীতে কখনওই তৃণমূলের জনপ্রতিনিধিদের এভাবে মূল্যায়ন কোন সরকার করেনি।

Please follow and like us:





উত্তর দিন

Wordpress Social Share Plugin powered by Ultimatelysocial