সমকালের ভান্ডারিয়া প্রতিনিধির ইন্তেকাল
দৈনিক সমকাল পত্রিকার ভান্ডারিয়া প্রতিনিধি মো. সগীর হোসেন আর নেই। আজ বুধবার দুপুর ২ টার দিকে হৃদরোগে আক্রান্ত হয়ে তিনি ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহে … রাজিউন)। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৪৮ বছর। তার স্ত্রী ও অনার্স পড়–য়া এক পুত্র সন্তান রয়েছে।
জানা গেছে দুপুর ২ টার দিকে ভান্ডারিয়ার নিজ বাড়িতে অবস্থানকালে হঠাৎ করে ছগীর হৃদরোগের আক্রান্ত হয়ে পড়ে। সাথে সাথে তাকে ভান্ডারিয়া উপজেলা হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত ডাক্তার তাকে মৃত ঘোষণা করেন।
Please follow and like us:
« ড. ইউনূসের উচ্চাকাঙ্খা ও নাগরিক শক্তির মৃত্যু (পূর্ববর্তি সংবাদ)
(পরবর্তি সংবাদ) জিয়ার ‘হ্যাঁ-না’ ভোট: নির্বাচন ব্যবস্থা সর্বনাশের সূত্রপাত »
