Wednesday, September 6th, 2023
সমকালের ভান্ডারিয়া প্রতিনিধি সগীর হোসেনের ইন্তেকাল : দাফন সম্পন্ন
দৈনিক সমকাল পত্রিকার পিরোজপুরের ভান্ডারিয়া প্রতিনিধি মো. সগীর হোসেন ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহে … রাজিউন)। বুধবার দুপুর ২ টার দিকে হৃদরোগে আক্রান্ত হয়ে তিনি ইন্তেকাল করেছেন । মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৪৮ বছর। তিনি স্ত্রী, অনার্স পড়ুয়া এক পুত্রসন্তান, মা-বাবাসহ অসংখ্য আত্মীয়-স্বজন রেখে গেছেন। পারিবারিক সূত্রে জানা গেছে, দুপুর পোনে ২ টার দিকে ভান্ডারিয়ার নিজ বাড়িতে অবস্থানকালে দুপুরের খাবার খাওয়ার সময় হঠাৎ করে ছগীর বুকে ব্যাথা অনুভব করেন। সাথে সাথে তাকে ভান্ডারিয়া উপজেলা হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত ডাক্তার তাকে মৃত ঘোষণা করেন। বুধবার বিকেল সাড়ে ৫ টায় ভান্ডারিয়া বাসষ্ট্যান্ডের কালেমাবিস্তারিত পড়ুন
ক্যাপাসিটি চার্জ কী বোঝা, নাকি সক্ষমতার ভিত্তি ?
বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ প্রতিমন্ত্রী নসরুল হামিদ সংসদে বিদ্যুৎ বিষয়ক প্রশ্নের জবাবে বিদ্যুৎ ও জ্বালানি নিয়ে কিছু তথ্য উপস্থাপন করেন। তাতে দেখা যায় বর্তমান সরকার তিন মেয়াদের ১৪ বছরে কুইক রেন্টালের ভাড়া এবং ক্যাপাসিটি চার্জ বাবদ ১ লক্ষ ৫ হাজার কোটি টাকা পরিশোধ করেছে। এনিয়ে দেশের দুই গণমাধ্যমে যে ভাবে সংবাদ ছেপেছে তাতে মনে হচ্ছে সরকারী বিদ্যুৎকেন্দ্রগুলো অলস বসে থেকে ক্যাপাসিটি চার্জের নামে রাষ্ট্রের অর্থের অপচয় করেছে সরকার। তথ্যের খেলায় পাঠকদের বিশেষ দিকে ধাবিত করার অপচেষ্টা। কিছু গণমাধ্যমে যেভাবে উপস্থাপন : মঙ্গলবার সংসদে বিভিন্ন প্রশ্নের জবাব দেন বিদ্যুৎ, জ্বালানিবিস্তারিত পড়ুন
জিয়ার ‘হ্যাঁ-না’ ভোট: নির্বাচন ব্যবস্থা সর্বনাশের সূত্রপাত
বঙ্গবন্ধুকে হত্যার পর বাংলাদেশের শাসন ক্ষমতা বৈধ গণতান্ত্রিক কর্তৃপক্ষের হাত থেকে অবৈধ ক্ষমতা দখলদার সেনা শাসকদের হাতে চলে যায়। তারা নেতৃত্বের দায়িত্ব দেয় সে সময়ের আর্মি চিফ অব স্টাফ মেজর জেনারেল জিয়াউর রহমানের উপর। জিয়ার তখন মূল অ্যসাইন্টমেন্ট খুনিদের বাঁচানো। এর জন্যে দরকার ছিল ক্ষমতা টিকিয়ে রাখা। এজন্য তিনি ক্ষমতায় থেকে দল গঠন এবং একের পর এক নির্বাচন দিয়ে ক্ষমতা বৈধ করার চেষ্টা করতে থাকেন। এর যেসব রাজনৈতিক অস্ত্র ব্যবহার করতে থাকেন তার নির্বাচন ছিল অন্যতম। চলুন পাঠন আমরা দেখে নেই কেমন ছিল সেই নির্বাচনগুলো। হ্যাঁ / না ভোট আয়োজন,বিস্তারিত পড়ুন
সমকালের ভান্ডারিয়া প্রতিনিধির ইন্তেকাল
দৈনিক সমকাল পত্রিকার ভান্ডারিয়া প্রতিনিধি মো. সগীর হোসেন আর নেই। আজ বুধবার দুপুর ২ টার দিকে হৃদরোগে আক্রান্ত হয়ে তিনি ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহে … রাজিউন)। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৪৮ বছর। তার স্ত্রী ও অনার্স পড়–য়া এক পুত্র সন্তান রয়েছে। জানা গেছে দুপুর ২ টার দিকে ভান্ডারিয়ার নিজ বাড়িতে অবস্থানকালে হঠাৎ করে ছগীর হৃদরোগের আক্রান্ত হয়ে পড়ে। সাথে সাথে তাকে ভান্ডারিয়া উপজেলা হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত ডাক্তার তাকে মৃত ঘোষণা করেন।
