প্রধান সূচি

পিরোজপুরে রাস্তা থেকে তুলে নিয়ে নারীকে ধর্ষণ : গ্রেফতার ২

পিরোজপুর সদর উপজেলায় এক নারীকে রাস্তা থেকে তুলে নিয়ে গিয়ে ধর্ষণের অভিযোগ পাওয়া গেছে। পুলিশ ভূক্তভোগী ওই নারীকে (২৬) উদ্ধার করে তাদের হেফাজতে নিয়েছে। ধর্ষণের ঘটনায় পুলিশ দুই জনকে  গ্রেফতার করেছে।
স্থানীয় সুত্রে জানা যায়, বৃহস্পতিবার সকাল ১১টার দিকে ভাড়ায়চালিত একটি মোটর সাইকেলযোগে পিরোজপুর-নাজিরপুর-গোপালগঞ্জ সড়ক দিয়ে ওই নারী পিরোজপুর শহর থেকে কদমতলা উপজেলার দিকে যাচ্ছিল। তাদের মোটর সাইকেলটি ওই সড়কের ঝড়ঝড়িয়াতলা নামক স্থানে পৌঁছার পর স্থানীয় আমিন খান ও ইমরান খান নামে দুই যুবক তাদের মোটর সাইকেলের গতিরোধ করে। এরপর ওই নারীকে জোরপূর্বক কাছেই একটি ফাঁকা বাড়িতে নিয়ে যায়। সেখানে প্রায় ২ ঘন্টা আটকে রেখে তারা ঐ নারীকে ধর্ষণ করে এবং তার কাছে থাকা একটি মোবাইল ফোন ও বিকাশ একাউন্টের পাসওয়ার্ড রেখে তাকে ছেড়ে দেয়। এরপর সে রাতে পিরোজপুর সদর থানায় এসে বিষয়টি পুলিশকে জানায়।
পিরোজপুর সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আবির মোহাম্মদ হোসেন জানান, ধর্ষনের ঘটনায় শুক্রবার পিরোজপুর সদর থানায় মামলা রুজু করা হয়েছে। এ ঘটনায় প্রধান আসামী আমীন খান (৪০) এবং সোহাগ (৩৪) নামে দুই জনকে গ্রেফতার করা হয়েছে। আটক আমীন খান সদর উপজেলার টোনা ইউনিয়নের চলিশা গ্রামের চান খানের ছেলে। সোহাগের বাড়ি পিরোজপুর সদর উপজেলার আলামকাঠী গ্রামে।

Please follow and like us:





উত্তর দিন

Wordpress Social Share Plugin powered by Ultimatelysocial