ভান্ডারিয়ায় ওয়ার্কার্স পার্টির মানববন্ধন ও সমাবেশ অনুষ্ঠিত
ভান্ডারিয়ায় বৃহস্পতিবার উপজেলা ওয়ার্কার্স পার্টির উদ্যোগে ১৪ দলীয় জোটের শরিকদল বাংলাদেশের ওয়ার্কার্স পার্টির সভাপতি জননেতা কমরেড রাশেদ খান মেনন এমপির ৩১তম হত্যা প্রচেষ্টার সন্ত্রাস বিরোধী দিবস পালন উপলক্ষে মিছিল ও মানববন্ধন ও সমাবেশ অনুষ্ঠিত হয়।
এ উপলক্ষে সকালে স্থানীয় রিজার্ভ পুকুর পার পার্টির উপজেলা দলীয় কার্যালয় থেকে বিভিন্ন প্লাকার্ড সহ একটি মিছিল বের করা হয়। মিছিল শেষে উপজেলা কেন্দ্রীয় শহিদ মিনার প্রাঙ্গনে মানববন্ধন শেষে এক সংক্ষিপ্ত সমাবেশ অনুষ্ঠিত হয়।
সমাবেশে ওয়ার্কার্স পার্টির উপজেলা সভাপতি আবুল কালাম হাওলাদার সভাপতিত্বে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন, পিরোজপুর জেলা ওয়ার্কার্স পার্টির সভাপতি এবং ভান্ডারিয়া উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান খান মোহাম্মদ রুস্তুম আলী, ভান্ডারিয়া উপজেলা সাধারণ সম্পাদক নরেন্দ্র নাথ বেপারী প্রমুখ।
Please follow and like us:
« মোংলায় কাভার্ড ভ্যানের চাপায় প্রাণ গেলো সরকারী কর্মকর্তার (পূর্ববর্তি সংবাদ)
(পরবর্তি সংবাদ) দু:খী মানুষের মুখে হাসি ফোটানোর জন্য পেনশন স্কিম : প্রধানমন্ত্রী »
