Thursday, August 17th, 2023
দু:খী মানুষের মুখে হাসি ফোটানোর জন্য পেনশন স্কিম : প্রধানমন্ত্রী
দু:খী মানুষের মুখে হাসি ফোটানোর জন্য এই পেনশন স্কিম চালু করা হয়েছে। আমরা যে অঙ্গীকার করি, সেটা আমরা রাখি। সেটা আজকে আমরা প্রমাণ করেছি। এটাই আমাদের জন্য আত্মতুষ্টির বিষয়। বৃহস্পতিবার ভিডিও কনফারেন্সিংয়ের মাধ্যমে সর্বজনীন পেনশন স্কিম উদ্বোধন করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এ সময় তিনি এসব কথা বলেন। প্রধানমন্ত্রী বলেন, মানুষ যখন বৃদ্ধ হয়, পরিণত বয়স হয়, আয়-রোজগারের সামর্থ্য থাকে না, অথবা অসুস্থ হয়ে কর্মহীন হয়ে পড়েন বা কাজ করতে পারেন না, এই পেনশন স্কিম সেই সময়ের জন্য সুরক্ষা ব্যবস্থা হিসেবে থাকবে। তিনি বলেন, অনেক সময় বয়স্ক ব্যক্তি পরিবারের কাছে বোঝাবিস্তারিত পড়ুন
ভান্ডারিয়ায় ওয়ার্কার্স পার্টির মানববন্ধন ও সমাবেশ অনুষ্ঠিত
ভান্ডারিয়ায় বৃহস্পতিবার উপজেলা ওয়ার্কার্স পার্টির উদ্যোগে ১৪ দলীয় জোটের শরিকদল বাংলাদেশের ওয়ার্কার্স পার্টির সভাপতি জননেতা কমরেড রাশেদ খান মেনন এমপির ৩১তম হত্যা প্রচেষ্টার সন্ত্রাস বিরোধী দিবস পালন উপলক্ষে মিছিল ও মানববন্ধন ও সমাবেশ অনুষ্ঠিত হয়। এ উপলক্ষে সকালে স্থানীয় রিজার্ভ পুকুর পার পার্টির উপজেলা দলীয় কার্যালয় থেকে বিভিন্ন প্লাকার্ড সহ একটি মিছিল বের করা হয়। মিছিল শেষে উপজেলা কেন্দ্রীয় শহিদ মিনার প্রাঙ্গনে মানববন্ধন শেষে এক সংক্ষিপ্ত সমাবেশ অনুষ্ঠিত হয়। সমাবেশে ওয়ার্কার্স পার্টির উপজেলা সভাপতি আবুল কালাম হাওলাদার সভাপতিত্বে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন, পিরোজপুর জেলা ওয়ার্কার্স পার্টির সভাপতি এবং ভান্ডারিয়া উপজেলাবিস্তারিত পড়ুন
মোংলায় কাভার্ড ভ্যানের চাপায় প্রাণ গেলো সরকারী কর্মকর্তার
মোংলায় কাভার্ড ভ্যানের চাপায় মারা গেছেন এক সরকারী কর্মকর্তা। বৃহস্পতিবার বেলা সাড়ে ১১টার দিকে উপজেলার গাজীর ব্রিজের উপর এ ঘটনা ঘটে। এ ঘটনায় ঘাতক কাভার্ড ভ্যান ও ড্রাইভারকে আটক করেছেন পুলিশ। মোংলা উপজেলা পল্লী উন্নয়ন কর্মকর্তা (বিআরডিবি/বাংলাদেশ পল্লী উন্নয়ন বোর্ড) সবুজ বৈরাগী ও থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ সামসুদ্দীন জানান, মোংলা উপজেলা পল্লী উন্নয়ন দপ্তরের ইউনিয়ন ডেভেলপমেন্ট অফিসার সুবোধ রঞ্জন ঢালী (৩৯) শরণখোলা উপজেলায় অতিরিক্ত দায়িত্বরত ছিলেন। বৃহস্পতিবার সকালে মোংলা থেকে শরণখোলা যাওয়ার পথিমধ্যে মোংলা উপজেলার মিঠাখালী ইউনিয়নের গাজীর ব্রিজের উপর পৌঁছালে বিপরীত দিক থেকে আসা আরএফএল কোম্পানীর একটি কাভার্ড ভ্যানবিস্তারিত পড়ুন
