প্রধান সূচি

ভান্ডারিয়ায় পানি সম্পদ সচিবের উন্নয়ন প্রকল্প পরিদর্শন

পিরোজপুরের ভান্ডারিয়ায় শনিবার সকালে পানি সম্পদ মন্ত্রণালয়ের সচিব নাজমুল আহসান পৌরসভার মিয়া বাড়ী সংলগ্ন মুচির খাল পূন:খননের কাজ পরিদর্শন করেন।
বাংলাদেশ পানি উন্নয়ন বোর্ডের পরিচালনার আওতায় ১ দশমিক ৬২ কিলোমিটার মুচির খালের দু’পারে  প্রতিরক্ষা, ওয়াকওয়ে ও সৌন্দর্যবর্ধনের কাজ এবং পূন:খননের কাজ পরিদর্শন শেষে বিভিন্ন নির্দেশনামূলক বক্তব্য দেন।
এসময় পিরোজপুর জেলা প্রশাসক মোহাম্মদ জাহিদুর রহমান, নির্বাহী প্রকৌশলী (পাউবি) মাহবুবে মওলা মো. মেহেদী হাসান, অতিরিক্ত পুলিশ সুপার (মঠবাড়ীয়া-ভান্ডারিয়া সার্কেল) মো. সাখাওয়াত হোসেন, ভান্ডারিয়া উপজেলা নির্বাহী অফিসার মো. ইয়াছিন আরাফাত রানা, সমাজ সেবক ও শিক্ষানুরাগী মোয়াজ্জেম হোসেন নিউটন মিয়াসহ সরকারী কর্মকর্তা, স্থানীয় উপকারভোগীরা উপস্থিত ছিলেন।
উল্লেখ্য, ১ দশমিক ৪৫০ কিলোমিটার অংশের খাল পূন:খনন, ২টি আরসিসি সিড়ি নির্মান ও খালের তীরে ৬টি বেঞ্চ নির্মাণে প্রাক্কলিত মূল্য ৬৭.০৪ লক্ষ টাকা এবং ১ দশমিক ৬২ কিলোমিটার মুচির খালের দু’পারে প্রতিরক্ষা, ওয়াকওয়ে ও সৌন্দর্যবর্ধনের প্রাক্কলিত মূল্য ৪১৪.৬৭ লক্ষ টাকা ধরা হয়েছে। মো. ইউনুস এন্ড ব্রাদার্স (প্রাঃ) লিমিটেড নামে একটি ঠিকাদারী প্রতিষ্ঠান কাজগুরো বাস্তবায়ন করছে।

Please follow and like us:





উত্তর দিন

Wordpress Social Share Plugin powered by Ultimatelysocial