Saturday, August 12th, 2023
স্বরূপকাঠীতে ডেঙ্গু রোগে শ্রমজীবি নারীর মৃত্যু
পিরোজপুরের নেছারাবাদ (স্বরূপকাঠী) উপজেলায় ডেঙ্গু রোগে আক্রান্ত হয়ে আসমা বেগম(৩৪) নামে এক নারীর মৃত্যু হয়েছে। নিহত আছমা উপজেলার সুটিয়াকাঠি ইউনিয়নের বালিহারি গ্রামের মাসুম মিয়ার স্ত্রী। শনিবার সন্ধ্যায় নেছারাবাদ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। নিহত আসমার ঘরে একটি ৬ বছরের শিশু সন্তান রয়েছে। এদিকে, গত ২৪ ঘন্টায় ডেঙ্গু নিয়ে হাসপাতালে ২২ জন রোগী ভর্তি হয়েছে। শনিবার সন্ধ্যা পর্যন্ত হাসপাতালে ৬০ জন রোগী ডেঙ্গু রোগ নিয়ে ভর্তি আছেন। এছাড়া গত ২৪ ঘন্টায় ৩০ জন রোগী চিকিৎসা নিয়ে বাড়ী ফিরেছেন। হাসপাতাল সূত্রে জানা যায়, প্রতিদিনই ডেঙ্গু নিয়ে হাসপাতালে রোগী ভর্তি হচ্ছেন। এদেরবিস্তারিত পড়ুন
বাগেরহাটে আগ্নেয়াস্ত্র ও ডাকাতির সরঞ্জামসহ ৫ ডাকাত গ্রেপ্তার
বাগেরহাটে ফকিরহাট উপজেলার কাটাখালী এলাকা থেকে ডাকাতির প্রস্তুতিকালে আগ্নেয়াস্ত্র ও ডাকাতির সরঞ্জামসহ ৫ ডাকাতকে আটক করেছে পুলিশ। আটককৃতরা রাজশাহীর কোল্ডষ্টোর ও রংপুরের আলোচিত ডাকাতিসহ বিভিন্ন ঘটনার সাথে জড়িত বলে পুলিশের প্রাথমিক জিজ্ঞাসাবাদে স্বীকার করেছে। শনিবার দুপুরে বাগেরহাট পুলিশ সুপার কে. এম আরিফুল হক এক প্রেসব্রিফিং-এ সাংবাদিকদের এ তথ্য জানান। পুলিশ সুপার জানান, গ্রেপ্তারকৃতদের কাছ থেকে একটি দেশী লোহার পিস্তল, গুলি, একটি লোহার রড, লোহার চাঁপাতী, লোহার হাতুড়ী, একটি লোহার সেলাই রেঞ্জ, একটি চাকু, একটি প্লাস, হ্যাক্সো বেøডের হাতল, একটি গ্যাসের বার্নার, একটি স্কু ড্রাইভার, একটি কাটার, একটি ডাল রেঞ্জ, একটিবিস্তারিত পড়ুন
হালদায় প্রাকৃতিক মৎস্য প্রজনন ক্ষেত্র সংরক্ষণ ও ব্যবস্থাপনায় প্রকল্প প্রক্রিয়াধীন : মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রী
হালদা নদীতে প্রাকৃতিক মৎস্য প্রজনন ক্ষেত্র সংরক্ষণ ও ব্যবস্থাপনায় উন্নয়ন প্রকল্প প্রক্রিয়াধীন রয়েছে বলে জানিয়েছেন মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রী শ ম রেজাউল করিম। শনিবার সকালে কুমিল্লায় মৎস্য প্রশিক্ষণ কেন্দ্রে অনুষ্ঠিত চট্টগ্রাম বিভাগের মৎস্য সম্পদের বর্তমান অবস্থা, সম্ভাবনা ও ভবিষ্যৎ করণীয় শীর্ষক কর্মশালায় রাজধানীর মৎস্য ভবন থেকে ভার্চুয়ালি সংযুক্ত হ য়ে প্রধান অতিথির বক্তব্যে মন্ত্রী এ কথা জানান। এ সময় মন্ত্রী বলেন, হালদা নদী বাংলাদেশের মৎস্যসম্পদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। এ নদীতে এশিয়ার সবচে য়ে বড় প্রাকৃতিক মৎস্য প্রজনন ক্ষেত্র। কার্প জাতীয় মাছের উৎপাদন বৃদ্ধির জন্য হালদার ভূমিকা গুরুত্বপূর্ণ। হালদাকে বঙ্গবন্ধু মৎস্যহেরিটেজবিস্তারিত পড়ুন
ভান্ডারিয়ায় পানি সম্পদ সচিবের উন্নয়ন প্রকল্প পরিদর্শন
পিরোজপুরের ভান্ডারিয়ায় শনিবার সকালে পানি সম্পদ মন্ত্রণালয়ের সচিব নাজমুল আহসান পৌরসভার মিয়া বাড়ী সংলগ্ন মুচির খাল পূন:খননের কাজ পরিদর্শন করেন। বাংলাদেশ পানি উন্নয়ন বোর্ডের পরিচালনার আওতায় ১ দশমিক ৬২ কিলোমিটার মুচির খালের দু’পারে প্রতিরক্ষা, ওয়াকওয়ে ও সৌন্দর্যবর্ধনের কাজ এবং পূন:খননের কাজ পরিদর্শন শেষে বিভিন্ন নির্দেশনামূলক বক্তব্য দেন। এসময় পিরোজপুর জেলা প্রশাসক মোহাম্মদ জাহিদুর রহমান, নির্বাহী প্রকৌশলী (পাউবি) মাহবুবে মওলা মো. মেহেদী হাসান, অতিরিক্ত পুলিশ সুপার (মঠবাড়ীয়া-ভান্ডারিয়া সার্কেল) মো. সাখাওয়াত হোসেন, ভান্ডারিয়া উপজেলা নির্বাহী অফিসার মো. ইয়াছিন আরাফাত রানা, সমাজ সেবক ও শিক্ষানুরাগী মোয়াজ্জেম হোসেন নিউটন মিয়াসহ সরকারী কর্মকর্তা, স্থানীয় উপকারভোগীরাবিস্তারিত পড়ুন
