বাগেরহাটে আগ্নেয়াস্ত্র ও ডাকাতির সরঞ্জামসহ ৫ ডাকাত গ্রেপ্তার
বাগেরহাটে ফকিরহাট উপজেলার কাটাখালী এলাকা থেকে ডাকাতির প্রস্তুতিকালে আগ্নেয়াস্ত্র ও ডাকাতির সরঞ্জামসহ ৫ ডাকাতকে আটক করেছে পুলিশ। আটককৃতরা রাজশাহীর কোল্ডষ্টোর ও রংপুরের আলোচিত ডাকাতিসহ বিভিন্ন ঘটনার সাথে জড়িত বলে পুলিশের প্রাথমিক জিজ্ঞাসাবাদে স্বীকার করেছে।
শনিবার দুপুরে বাগেরহাট পুলিশ সুপার কে. এম আরিফুল হক এক প্রেসব্রিফিং-এ সাংবাদিকদের এ তথ্য জানান।
পুলিশ সুপার জানান, গ্রেপ্তারকৃতদের কাছ থেকে একটি দেশী লোহার পিস্তল, গুলি, একটি লোহার রড, লোহার চাঁপাতী, লোহার হাতুড়ী, একটি লোহার সেলাই রেঞ্জ, একটি চাকু, একটি প্লাস, হ্যাক্সো বেøডের হাতল, একটি গ্যাসের বার্নার, একটি স্কু ড্রাইভার, একটি কাটার, একটি ডাল রেঞ্জ, একটি হাতুরী, একটি প্লাস, ২টি ড্রিল শেড মেশিনের ব্যবহৃত লোহার দন্ড ও একটি লাল রংয়ের মাল্টি চাকু উদ্ধার করেছে পুলিশ।
গ্রেপ্তারকৃতরা হচ্ছেন, বাগেরহোট সদর উপজেলার পাতিলাখালী এলাকার নূর মোহাম্মাদ এর ছেলে জালাল শেখ (৫৭), একই এলাকার আ. কালাম শেখ এর ছেলে কাদের শেখ (২৮), যশোর জেলার অভয়নগর উপজেলার ধনিরগাতী এলাকার মোতালেব এর ছেলে কামরুল ইসলাম (৪০), একই জেলার কোতায়ালী উপজেলার হামিদপুর এলাকার মোকছেদ আলী বিশ্বাস এর ছেলে ইকতিয়ার বিশ্বাস (৪২), নড়াইল জেলার লোহাহড়া উপজেলার কুন্দসী এলাকার ধলা গাজীর ছেলে জাকির গাজী (২৮)।
বাগেরহাট পুলিশ সুপার আরিফুল হক জানান, গ্রেপ্তারকৃতদের শনিবার আদালতে হাজির করে রিমান্ডে নিয়ে জিজ্ঞাসাবাদে দেশের আরও কোথায় কোথায় ডাকাতি করেছে তা জানা যাবে। তবে প্রাথমিকভাবে রাজশাহীতে গত ২৫ জুলাই স্টোর ভেঙ্গে ডাকাতি ও রংপুরের একটি আলোচিত ডাকাতির ঘটনায় জড়িত ছিল বলে স্বীকার করেছে গ্রেপ্তারকৃত ডাকাতরা।
