প্রধান সূচি

পিরোজপুরের ভান্ডারিয়ায় মা-ছেলের বিষপানে মৃত্যু

পিরোজপুরের ভান্ডারিয়া উপজেলার তেলিখালী ইউনিয়নের গোলবুনিয়া গ্রামে বুধবার সন্ধায় বিষপানে ৮ বছরের ছেলে ও মায়ের মৃত্যু হয়েছে। এরা হলেন- গোলবুনিয়া গ্রামের মো. রুবেল হাওলাদারের স্ত্রী রোজিনা বেগম (৩৫) ও তার ছেলে হৃদয় (৮)।
স্থানীয় সূত্রে গেছে, রোজিনার সঙ্গে তার স্বামীর বনিবোনা না হওয়ায় উভয়ের মধ্যে প্রায়ই ঝগড়া হত। এ কারণে ক্ষোভে ঘৃনায় বুধবার সন্ধায় প্রথমে তার শিশু ছেলেকে দুধের সাথে বিষ মিশিয়ে খাওয়ান রোজিনা বেগম এবং পরে তিনিও বিষ পান করেন। বিষক্রিয়ায় দুজনই অসুস্থ্য হয়ে পড়লে প্রতিবেশীরা তাদেরকে পার্শবর্তী মঠবাড়িয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসাধীন অবস্থায় শিশু হৃদয় সেখানেই মারা যায়। কিছুক্ষন পরে রোজিনা বেগমের অবস্থার অবনতি হলে তাকে বরিশাল শেরে-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে নেয়ার পথে সেও মারা যান।
মঠবাড়িয়া স্বাস্থ্য কমপ্লেক্সের মেডিকেল অফিসার ডা. রাকিবুর রহমান সাগর জানান, শিশুটিকে মৃত অবস্থায় স্বাস্থ্য কমপ্লেক্সে আনা হয়েছিল। রোজিনা বেগমের অবস্থার অবনতি হলে তাৎক্ষনিকভাবে তাকে বরিশাল শের-ই- বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে রেফার করা হলে পথিমধ্যে সেও মারা যান।
অতিরিক্ত পুলিশ সুপার মঠবাড়িয়া-ভান্ডারিয়া সার্কেল মো. সাখাওয়াত হোসেন নিশ্চিত করে জানান, রোজিনা বেগম ও শিশু ছেলে হৃদয়ের বিষপানে মৃত্যুর পরে তিনি ঘটনাস্থলে যান এবং আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য সংশ্লিষ্টদের নির্দেশ দেন।
ভান্ডারিয়া থানার অফিসার ইনচার্জ মো. আসিকুজ্জামান জানান, এ ঘটনায় ভান্ডারিয়া থানায় একটি অপমৃত্যু মামলা হয়েছে। লাশ দুটি উদ্ধার করে ময়না তদন্তের জন্য বৃহস্পতিবার পিরোজপুর মর্গে প্রেরণ করা হয়েছে।

Please follow and like us:





উত্তর দিন

Wordpress Social Share Plugin powered by Ultimatelysocial