প্রধান সূচি

যুদ্ধাপরাধ মামলার স্বাক্ষী সুরক্ষায় ইন্দুরকানীতে পুলিশ ক্যাম্প উদ্ধোধন

পিরোজপুরের ইন্দুরকানীতে যুদ্ধাপরাধ মামলার স্বাক্ষী সুরক্ষায় পুলিশ ক্যাম্প উদ্বোধন করলেন বরিশালের ডিআইজি এস.এম আকতারুজ্জামান।
মঙ্গলবার বিকেলে উপজেলার পাড়েরহাট ইউনিয়নের টেংড়াাখালী গ্রামে নুতন পুলিশ ক্যাম্পের যাত্রা শুরু হয়। পুলিশ ক্যাম্প উদ্বোধন উপলক্ষে মাদক ও সন্ত্রাস বিরোধী সমাবেশে পিরোজপুরের পুলিশ সুপার মোহাম্মদ জাহেদুর রহমানের সভাপতিত্বে সভায় বক্তব্য রাখেন, ডিআইজি এস এম আকতারুজ্জামান, অতিরিক্ত জেলা প্রশাসক আমিনুল ইসলাম, উপজেলা চেয়ারম্যান এম, মতিউর রহমান, ইউএনও লুৎফুন্নেসা খানম, সাঈদীর যুদ্ধাপরাধ মামলার বাদী মুক্তিযোদ্ধা মাহাবুব আলম, স্বাক্ষী মাহতাব উদ্দিন, ওসি এনামুল হক ইউপি চেয়ারম্যান কামরুজ্জামান তালুকদার শাওন, মুক্তিযোদ্ধা আ. লতিফ হাওলাদার, আওয়ামী লীগ নেতা সেলিম হাওলাদার প্রমুখ।
বক্তারা বলেন, নুতন পুলিশ ক্যাম্প হওয়ায় যুদ্ধপরাধ মামলার বাদীসহ স্বাক্ষীরা সুরক্ষিত হবে। এলাকার আইন শৃংখলা ভাল থাকবে।
সাবেক জামায়েত নেতা মাওলানা দেলোয়ার হোসেন সাঈদীর মামলার বাদী ও স্বাক্ষী মুক্তিযোদ্ধা মাহবুবুর রহমান, স্বাক্ষী মাহতাফ উদ্দিন, আ. জলিল ও মফিজ উদ্দিন। তাদের বাড়ী টেংড়াখালী গ্রামে।

Please follow and like us:





উত্তর দিন

Wordpress Social Share Plugin powered by Ultimatelysocial