প্রধান সূচি

পিরোজপুরে মাদ্রাসা ছাত্র হত্যার দায়ে ৪ জনকে যাবজ্জীবন কারাদন্ড

পিরোজপুরে ১০ম শ্রেণির এক মাদ্রাসা ছাত্রকে হত্যার দায়ে ৪ জনকে যাবজ্জীবন কারাদন্ডের আদেশ দিয়েছে আদালত। মঙ্গলবার দুপুরে পিরোজপুর জেলা ও দায়রা জজ মুহা. মহিদুজ্জামান আসামীদের উপস্থিতিতে এ আদেশ দেন।
যাবজ্জীবন দন্ডপ্রাপ্তরা হল- পিরোজপুর সদর উপজেলার একপাই জুজখোলা গ্রামের খলিল মোল্লার ছেলে দুলাল মোল্লা, কদমতলা গ্রামের মৃত ওহাব মোল্লার দুই ছেলে সাইদুল ইসলাম ওরফে সায়েদ শেখ ও মো. শহিদুল ইসলাম এবং একই এলাকার আলম শেখের ছেলে বেল্লাল শেখ।
মামলায় অভিযোগ প্রমাণিত না হওয়ায় হাফিজ শেখ ও আনিস শেখ নামে দুই জনকে বেকসুর খালাস প্রদান করেছেন বিচারক।
মামলার বিবরণে জানা যায়, ২০১৭ সালের ৬ মে পিরোজপুর সদর উপজেলার কদমতলা গ্রামের মৃত আলতাফ হোসেনের ছেলে পিরোজপুর ফাযিল মাদ্রাসার ১০ম শ্রেণির ছাত্র তানভীর আহসান সাকিব ছাত্রলীগের কমিটি গঠন ও পিকনিকের জন্য গণসংযোগ শেষে বন্ধু-বান্ধবসহ পোরগোলা থেকে ৪/৫টি মটর সাইকেলযোগে বাড়ি ফিরছিলেন। রাত আনুমানিক ৯টার দিকে পথিমধ্যে একপাই জুজখোলার ধোপাবাড়ি ব্রিজের উপর পৌঁছালে সেখানে ওঁত পেতে থাকা ১০/১২ জন সন্ত্রাসী তাদের উপর হামলা চালিয়ে মারধর করে। এ এতে সাকিব, তার বন্ধু আকাশ ও সিয়াম রক্তাক্ত জখম হয়। সঙ্গীয় লোকজন আহতদের উদ্ধার করে পিরোজপুর জেলা হাসপাতালে ভর্তি করে। গুরুতর আহত সাকিবের অবস্থার অবনতি হলে উন্নত চিকিৎসার জন্য তাকে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। কিন্তু সেখানেও অবস্থার আরও অবনতি ঘটলে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় নেওয়ার পথে তার মৃত্যু হয়। এ ঘটনায় নিহত সাকিবের মা দেলোয়ারা বেগম বাদী হয়ে অজ্ঞাতনামা আসামীদের বিরুদ্ধে পিরোজপুর সদর থানায় একটি হত্যা মামলা দায়ের করেন। পুলিশ দীর্ঘ তদন্ত শেষে ঘটনার সাথে জড়িত থাকার অভিযোগে ৬ জনের বিরুদ্ধে চার্জশীট দাখিল করে। এর আগে সাজাপ্রাপ্ত আসামীরা হত্যাকান্ডের সাথে জড়িত থাকার কথা স্বীকার করে আদালতে ১৬৪ ধারায় জবানবন্দি দেয়।

Please follow and like us:





উত্তর দিন

Wordpress Social Share Plugin powered by Ultimatelysocial