কাউখালীতে গাঁজা সেবন করায় তিন মাসের জেল
পিরোজপুরের কাউখালীতে গাঁজা সেবন ও বিক্রির অভিযোগে মাহিম (২৬) নামে এক যুবককে তিন মাসের বিনাশ্রম কারাদন্ড ও তিনশত টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট ও কাউখালী উপজেলা নির্বাহী অফিসার মেহের নিগার সুলতানা। দন্ডপ্রাপ্ত মাহিম উপজেলার বেকুটিয়া গ্রামের আলমগীর হোসেনের ছেলে।
শিয়ালকাঠী ইউনিয়নের শংকরপুর বাজার এলাকায় সোমবার রাতে ভ্রাম্যমাণ আদালত বসিয়ে এ দন্ডাদেশ দেন মেহের নিগার সুলতানা।
এর আগে কাউখালীথানার পুলিশ শংকরপুর গ্রাম থেকে গাঁজা সেবন করার সময় গাঁজাসহ তাকে আটক করে রাতে ভ্রাম্যমান আদলতে হাজির করে।
ভ্রাম্যমাণ আদালতে গ্রেপ্তারকৃত হৃদয় মাহিম অপরাধ স্বীকার করে নেন। মাদক দ্রব্য নিয়ন্ত্রণ আইন-২০১৮ অনুযায়ী আদালত তাকে ৩ মাসের বিনাশ্রম কারাদন্ড ও ৩শ’ টাকা জরিমানা প্রদান করে পিরোজপুর জেলা কারাগারে প্রেরণ করা হয়।
Please follow and like us:
« বাগেরহাটে ইউনিয়ন পরিষদের গুদাম থেকে চাল জব্দ (পূর্ববর্তি সংবাদ)
(পরবর্তি সংবাদ) আদর্শ শিক্ষক সমাজ না হলে ছাত্ররা মূল্যবোধের শিক্ষায় শিক্ষিত হবে না : মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রী »
