Tuesday, April 25th, 2023
শেখ হাসিনাকে জাপানে লাল গালিচা সংবর্ধনা
জাপানের প্রধানমন্ত্রী ফুমিও কিশিদার আমন্ত্রণে ৪ দিনের সফরে মঙ্গলবার বিকেলে টোকিও পৌঁছালে প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে লাল গালিচা সংবর্ধনা দেওয়া হয়। প্রধানমন্ত্রী ও তার সফরসঙ্গীদের বহনকারী বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের ভিভিআইপি চার্টার্ড ফ্লাইট (বিজি১৪০৩) মঙ্গলবার জাপানের স্থানীয় সময় বিকেল ৪টা ৪৫ মিনিটে টোকিওর হানেদা আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করে। বিমানবন্দরে জাপানের পররাষ্ট্র প্রতিমন্ত্রী তাকেই সানসুকে ও জাপানে বাংলাদেশের রাষ্ট্রদূত সাহাবুদ্দিন আহমেদ প্রধানমন্ত্রীকে অভ্যর্থনা জানান। বিমানবন্দরে প্রধানমন্ত্রীকে গার্ড অব অনার প্রদান করা হয়। এর আগে জাপান, যুক্তরাষ্ট্র ও যুক্তরাজ্যে ১৫ দিনের সরকারি সফরের প্রথম পর্যায়ে টোকিওর উদ্দেশে মঙ্গলবার সকাল ৭টা ৫৬ মিনিটে বিমানটি ঢাকারবিস্তারিত পড়ুন
বঙ্গমাতা বেগম ফজিলাতুন্নেছা মুজিব ৮ম বাংলাদেশ-চীন মৈত্রী সেতুতে মানুষের ঢল
ঈদের ছুটিতে পিরোজপুরের বঙ্গমাতা বেগম ফজিলাতুন্নেছা মুজিব ৮ম বাংলাদেশ-চীন মৈত্রী সেতুতে মানুষের ঢল লেগে আছে। ঈদের দিন থেকে শুরু করে প্রতিদিন এ সেতুতে মানুষের যেন উপছেপড়া ভীড় লক্ষ করা যাচ্ছে। পুরো সেতু এবং সেতুর নীচে কঁচা নদীর দুই পাড়েও রয়েছে বিনোদন প্রিয় মানুষের ঢল। রঙ বেরঙের নতুন পোশাক পড়ে, সেজেগুজে পরিবার পরিজন নিয়ে তরুণ-তরুনী, যুবক-যুবতি, শিশু-কিশোর, মধ্য বয়সী নারী-পুরুষসহ সকল শ্রেণির মানুষ ক্ষনিকের আনন্দ প্রিয়জনের সাথে ভাগ করে নিতে ছুটে আসছে সেতুতে। সেতুটি উদ্বোধনের পর এবার প্রথম ঈদ। ফলে ঈদের ছুটিতে বাড়িতে আসা মানুষদের কাছে সেতুটি হয়ে উঠেছে বিনোদনের প্রধানবিস্তারিত পড়ুন
আদর্শ শিক্ষক সমাজ না হলে ছাত্ররা মূল্যবোধের শিক্ষায় শিক্ষিত হবে না : মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রী
মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রী শ ম রেজাউল করিম এমপি বলেছেন, আদর্শ শিক্ষক সমাজ না হলে ছাত্ররা মূল্যবোধের শিক্ষায় শিক্ষিত হবে না। নৈতিকতার শিক্ষায় শিক্ষিত হবে না। আদর্শ ভবিষ্যতের কারিগর হবে না। সমাজে মাদক, অনৈতিকতার ভয়াল একটা ছোবল। এই ছোবল থেকে জাতিকে রক্ষা করতে হলে আগামীতে যারা নেতৃত্ব দেবে তাদেরকে আদর্শ মানুষ হিসেবে গড়ে তুলতে হবে। সোমবার রাতে পিরোজপুরের স্বরূপকাঠি পাইলট মডেল মাধ্যমিক বিদ্যালয়ের পুনর্মিলনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। মন্ত্রী বলেন, শিক্ষক নিয়োগের ক্ষেত্রে কোন ভাবে যেনো অনৈতিক লেনদেনে, অর্থের লেনদেনে খারাপ মানুষগুলো না আসে। এই জায়গাটাবিস্তারিত পড়ুন
কাউখালীতে গাঁজা সেবন করায় তিন মাসের জেল
পিরোজপুরের কাউখালীতে গাঁজা সেবন ও বিক্রির অভিযোগে মাহিম (২৬) নামে এক যুবককে তিন মাসের বিনাশ্রম কারাদন্ড ও তিনশত টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট ও কাউখালী উপজেলা নির্বাহী অফিসার মেহের নিগার সুলতানা। দন্ডপ্রাপ্ত মাহিম উপজেলার বেকুটিয়া গ্রামের আলমগীর হোসেনের ছেলে। শিয়ালকাঠী ইউনিয়নের শংকরপুর বাজার এলাকায় সোমবার রাতে ভ্রাম্যমাণ আদালত বসিয়ে এ দন্ডাদেশ দেন মেহের নিগার সুলতানা। এর আগে কাউখালীথানার পুলিশ শংকরপুর গ্রাম থেকে গাঁজা সেবন করার সময় গাঁজাসহ তাকে আটক করে রাতে ভ্রাম্যমান আদলতে হাজির করে। ভ্রাম্যমাণ আদালতে গ্রেপ্তারকৃত হৃদয় মাহিম অপরাধ স্বীকার করে নেন। মাদক দ্রব্য নিয়ন্ত্রণ আইন-২০১৮বিস্তারিত পড়ুন
