প্রধান সূচি

পিরোজপুর প্রেসক্লাব সভাপতির পিতার ইন্তেকাল

পিরোজপুর প্রেসক্লাবের সভাপতি শফিউল হক মিঠু ও সাবেক সভাপতি জহিরুল হক টিটুর পিতা পিরোজপুরের সিনিয়র এডভোকেট মোঃ শামসুল হক ফকির ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহে … রাজেউন)।
সোমবার রাত ৪টায় উকিলপাড়াস্থ নিজ বাসভবনে বার্ধক্যজনিত কারনে তিনি ইন্তেকাল করেন। তিনি দীর্ঘদিন ধরে ডায়বেটিসসহ বিভিন্ন রোগে আক্রান্ত ছিলেন।
মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৯১ বছর। তিনি স্ত্রী, দুই ছেলে, তিন কন্যা, নাতি-নাতনীসহ অসংখ্য আত্মীয়-স্বজন রেখে গেছেন। তার প্রথম পুত্র শফিউল হক মিঠু দৈনিক জনকন্ঠের পিরোজপুর জেলা প্রতিনিধি ও প্রেসক্লাবের সভাপতি। ছোট ছেলে জহিরুল হক টিটু দৈনিক যায়যায়দিন পত্রিকার ষ্টাফ রিপোর্টার এবং পিরোজপুর থেকে প্রকাশিত দৈনিক পিরোজপুরের কথা পত্রিকার প্রকাশক ও সম্পাদক।
মঙ্গলবার জোহরবাদ পিরোজপুর পুরাতন ইদগাহ ময়দানে মরহুমের জানাযা শেষে পিরোজপুর পৌর কবরস্থানে দাফন করা হয়।
এডভোকেট মো. শামসুল হক ফকির তিনি ১৯৭৫ সালের ২ জুলাই পিরোজপুরে আইন পেশায় যোগ দেন। এর পূর্বে তিনি বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে শিক্ষকতা পেশায় নিয়োজিত ছিলেন।

Please follow and like us:





উত্তর দিন

Wordpress Social Share Plugin powered by Ultimatelysocial