প্রধান সূচি

খাঁটি মুসলমান হতে ইসলামী আদলে জীবন গড়ার বিকল্প নেই : পীর সাহেব ছারছীনা

ছারছীনা শরীফের পীর শাহ মোহাম্মদ মোহেবুল্লাহ বলেছেন, খাঁটি মুসলমান হতে ইসলামী আদলে জীবন গড়ার বিকল্প নাই। ইসলামের সকল হুকুম আহকাম মেনে চলতে হবে। মুসলমান দাবী করবেন আর ইসলামের আদেশ নির্দেশ মাবেন না তা কি করে সম্ভব। কোরান সুন্নহ’র আদলে জীবন গড়তে হবে। ইহকালের শান শওকত নিয়ে পড়ে থাকবেন, নামাজ রোজার ধার ধারবেন না, আর মুসলমান দাবী করবেন তা হতে পারে না। আমরা রাজনীতি করিনা। সরকারের কাজ আমরা সমর্থন করি। তিনি উত্থাপন করা দাবীর প্রতি সমর্থন করে বলেন, যে যার ধর্ম পালন করবেন তাতে আপত্তি নেই। কিন্তু মুসলমান দাবী করে অনৈসলামিক কাজ করবেন তা হবে না। মুসলমান দাবী করলে কোন সুন্নহর আদলে কাজ করতে হবে।
মঙ্গলবার ১৩৩তম বার্ষিক ইছালে সওয়াব মাহফিলের আখেরী মোনাজাত পূর্ব এক বয়ানে তিনি বয়ানে এসব কথা বলেন।
অনুষ্ঠানের অতিথি জাতীয় সংসদের ডেপুটি স্পীকার মো. সামসুল হক টুকু বলেন, ইসলাম শান্তির ধর্ম। বাংলাদেশে বেশির ভাগ মানুষ মুসলমান। বিভিন্ন সময় ইসলামের নামে জঙ্গি সংগঠন করে মানুষ হত্যা করা হয়েছে। দেশের রাষ্ট্রপতি, একটি জাতির প্রতিষ্ঠাতা, জাতির জনককে তার পরিবারসহ হত্যা করা হয়েছে। তারা ইসলামের নামে মানুষ হত্যা করেছে যা কোন হাদিস কোরানে নেই। তারা বিভিন্ন সময় ইসলামী স্লোগান তুলে মানুষকে বিভ্রান্ত করে। কিন্তু ছারছীনা দরবার সত্যিকারের ইসলাম প্রচারে কাজ করছে যে কারনে আমরা বারবার এ দরবারে আসি।
মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রী শম রেজাউল করিম এমপি বলেন, দুনিয়ায় শান্তি স্থাপন করতে ইসলামের বিকল্প নেই। ইসলাম জঙ্গিবাদকে সমর্থন করেনা। বিশেষ করে এ ছারছীনা দরবার জঙ্গিবাদকে সমর্থন করে না। এখানে সঠিক ইসলামী শিক্ষা দেওয়া হয়। এ এলাকার এমপি হিসেবে, জননেত্রী শেখ হাসিনার নেতৃত্বাধীন সরকারের একজন মন্ত্রী হিসেবে আপনাদের আশ^স্থ করতে চাই বর্তমান সরকার আমলে ইসলাম বিরোধী কোন আইন প্রনয়ন করা হয়নি ভবিষ্যতেও হবে না ইনশাল্লাহ।
মাহফিলে আরো বক্তব্য রাখেন, দশমিনা ও গলাচিপা আসনের সংসদ সদস্য এস এম শাহাজাদা খান, আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক এডভোকেট আফজাল হোসেন, সাবেক সংসদ সদস্য ও পিরোজপুর জেলা আওয়ামী লীগের সভাপতি একেএমএ আউয়াল। এসময় পিরোজপুরের জেলা প্রশাসক মোহাম্মদ জাহেদুর রহমান, পুলিশ সুপার মোহাম্মদ সাইদুর রহমান, পীর সাহেবের বড় জামাতা মাওলানা নুরুর রহমান বেগ। উপজেলা পরিষদের চেয়ারম্যান আব্দুল হক, ইএনও মো. মাহাবুব উল্লাহ মজুমদার, পৌরসভার মেয়র মো. গোলাম কবির, উপজেলা আওয়ামী লীগের সম্পাদক এস এম মুইদুল ইসলাম প্রমুখ উপস্থিত ছিলেন।
মোনাজাতের পূর্বে পীর সাহেবের বড় ছেলে আলহাজ¦ মাওলানা আবু নসর নেছার উদ্দিন হোসাইন আহম্মেদ জমিয়তে হিজবুল্লাহর পক্ষ থেকে ইসলামের পরিপন্থি লেখা থাকায় দুটি বই বাতিল করায় প্রধানমন্ত্রীকে ধন্যবাদ জানিয়ে কিছু দাবী উপস্থান করেন। এর মধ্যে কাদিয়ানীদের অমুসলিম ঘোষণা করা, পাঠ্য পুস্তকে বিতর্কিত বিষয় বাদ দিতে হবে। এসএসসি ও এইচএসসিতে ধর্ম বিষয় বাধ্যতামূলক করতে হবে।
মাহফিলে দেশ ও মুসলিম উম্মার শান্তি কামনা করে আখেরী মোনাজান পরিচালনা করেন ছারছীনা শরীফের পীর শাহ মোহাম্মদ মোহেবুল্লাহ। লাখ লাখ মানুষের ক্রন্দনের রোল পড়ে যায় গোটা মাহফিলে। তিন দিনব্যাপী এ মাহফিলে দেশের খ্যাতনামা আলেম ওলামাগন লাগাতার ভাবে ওয়াজ নসিহত করেন।

Please follow and like us:





উত্তর দিন

Wordpress Social Share Plugin powered by Ultimatelysocial