প্রধান সূচি

ডিজিটাল নিরাপত্তা আইনের মামলায় নাজিরপুর বিএনপির ৫ নেতা কারাগারে

পিরোজপুরের নাজিরপুরে ডিজিটাল নিরাপত্তা আইনের মামলায় উপজেলা বিএনপির সদস্য সচিবসহ ৫ নেতাকে কারাগারে পাঠিয়েছে আদালত।
আজ বৃহস্পতিবার বিএনপির ওই ৫ নেতা নাজিরপুরের দায়িত্বে থাকা বিজ্ঞ আমলি-৩ আদালতে স্বেচ্ছায় হাজির হয়ে জামিনের আবেদন করলে বিচারক জামিন আবেদন নামঞ্জুর করে কারাগারে পাঠানোর আদেশ দেন।
আসামি পক্ষের আইনজীবী খায়রুল বাশার শামীম বিষয়টি নিশ্চিত করেন জানান, এই মামলাটি সম্পুর্ন রাজনৈতিক উদ্দেশ্য প্রনোদিত। এই মামলায় ৫ আসামির জন্য নাজিরপুরের দায়িত্বে থাকা বিজ্ঞ আমলি-৩ আদালতের কাছে জামিনের আবেদন করলে বিজ্ঞ আদালত তা নামঞ্জুর করে কারাগারে পাঠানোর আদেশ দেন। আমরা এ আদেশে সংক্ষুব্ধ হয়েছি এবং খুব শীগ্রই জামিনের জন্য উচ্চ আদালতে আবেদন করবো।
কারাগারে পাঠানো বিএনপির ৫ নেতা হলেন- নাজিরপুর উপজেলা বিএনপির সদস্য সচিব আবু হাসান খান, উপজেলা ছাত্রদলের যুগ্ম আহবায়ক মোল্লা শফিকুর রহমান, যুবনেতা মোস্তফা কামাল, বিএনপি নেতা মোস্তাফিজুর রহমান লিটন এবং খান মিলন।
মামলা সূত্রে জানা যায়, গত ২৫ সেপ্টেম্বর ২০২২ সামাজিক গণমাধ্যম ফেসবুকে মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রী শ ম রেজাউল করিম ও তার পরিবারকে নিয়ে কটুক্তি করার অভিযোগে উপজেলা সেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক বাদী হয়ে উপজেলা বিএনপির সদস্য সচিব আবু হাসান খানসহ বিএনপি ও সহযোগী সংগঠনের ৯ নেতা-কর্মীর নাম উল্লেখসহ তার অনুসারী অজ্ঞাতনামা আরও কয়েকজনের বিরুদ্ধে নাজিরপুর থানায় ডিজিটাল নিরাপত্তা আইনে মামলা একটি মামলা করেন।

Please follow and like us:





উত্তর দিন

Wordpress Social Share Plugin powered by Ultimatelysocial