Thursday, February 9th, 2023
কাউখালীতে ৪ ব্যবসা প্রতিষ্ঠানকে জরিমানা
পিরোজপুরের কাউখালীতে অভিযান চালিয়ে ৪টি ব্যবসা প্রতিষ্ঠানকে ৭ হাজার টাকা জরিমানা করেছে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর। বৃহস্পতিবার দুপুরে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর পিরোজপুর কার্যালয়ের সহকারী পরিচালক দেবাশীষ রায় এ অভিযান পরিচালনা করেন। এসময় পিরোজপুরের কৃষি বিপণরের জেলা বাজার কর্মকর্তা মো. আ. মান্নান হাওলাদার, কাউখালী থানার এসআই আব্দুল জলিলসহ পুলিশের একটি টিম উপস্থিত ছিলেন। ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের পিরোজপুরের সহকারী পরিচালক দেবাশিষ রায় জানান, অভিযানে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন ২০০৯ অনুযায়ী মেয়াদ উত্তীর্ণ খাদ্য পণ্য তৈরি ও সংরক্ষণ করার অপরাধে সকাল-সন্ধ্যা মিস্টান্ন ভান্ডারকে দুই হাজার টাকা, মেডিসিন প্লাসকে তিনবিস্তারিত পড়ুন
ডিজিটাল নিরাপত্তা আইনের মামলায় নাজিরপুর বিএনপির ৫ নেতা কারাগারে
পিরোজপুরের নাজিরপুরে ডিজিটাল নিরাপত্তা আইনের মামলায় উপজেলা বিএনপির সদস্য সচিবসহ ৫ নেতাকে কারাগারে পাঠিয়েছে আদালত। আজ বৃহস্পতিবার বিএনপির ওই ৫ নেতা নাজিরপুরের দায়িত্বে থাকা বিজ্ঞ আমলি-৩ আদালতে স্বেচ্ছায় হাজির হয়ে জামিনের আবেদন করলে বিচারক জামিন আবেদন নামঞ্জুর করে কারাগারে পাঠানোর আদেশ দেন। আসামি পক্ষের আইনজীবী খায়রুল বাশার শামীম বিষয়টি নিশ্চিত করেন জানান, এই মামলাটি সম্পুর্ন রাজনৈতিক উদ্দেশ্য প্রনোদিত। এই মামলায় ৫ আসামির জন্য নাজিরপুরের দায়িত্বে থাকা বিজ্ঞ আমলি-৩ আদালতের কাছে জামিনের আবেদন করলে বিজ্ঞ আদালত তা নামঞ্জুর করে কারাগারে পাঠানোর আদেশ দেন। আমরা এ আদেশে সংক্ষুব্ধ হয়েছি এবং খুব শীগ্রইবিস্তারিত পড়ুন
