প্রধান সূচি

প্রধানমন্ত্রী শেখ হাসিনার সরকার ক্রীড়াকে সর্বোচ্চ গুরুত্ব দিচ্ছে : মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রী

মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রী শ ম রেজাউল করিম এমপি বলেছেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা রাষ্ট্র ক্ষমতায় আসীন হবার পর ক্রীড়া ক্ষেত্রে যে পৃষ্ঠপোষকতা দিয়ে যাচ্ছেন- বাংলাদেশের ইতিহাসে তা আর কোন সরকার দেয়নি।
তিনি বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার সরকার ক্রীড়াকে সর্বোচ্চ গুরুত্ব দিচ্ছে। সুস্থ্য জাতি, সুস্থ্য দেহ ও সুস্থ্য মন গড়তে খেলাধুলার কোন বিকল্প নেই বলেই এ খাতকে সবসময় প্রধান্য দিয়ে আসছেন তিনি।
মন্ত্রী বলেন, মাদক ও সন্ত্রাসমুক্ত সমাজ বিনির্মানে ক্রীড়া চর্চার কোন বিকল্প নেই, শেখ হাসিনার সরকার ক্রীড়া বান্ধব সরকার বলেই, তার সময় দেশের ও দেশের বাইরে ক্রীড়া অঙ্গনের বিকাশ সূচিত হয়েছে।
শনিবার দুপুরে পিরোজপুর জেলা স্টেডিয়ামে শেখ কামাল ২য় বাংলাদেশ যুব গেমস-২০২৩ উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।
জেলা ক্রীড়া সংস্থার আয়োজনে এবং বাংলাদেশ অলিম্পিক অ্যাসোসিয়েশেসনের ব্যবস্থাপনায় অনুর্ধ্ব ১৭ বয়সের মোট ৮টি ইভেন্টে তিন দিনব্যাপী এই গেমস শনিবার থেকে শুরু হয়েছে। এ উপলক্ষে জেলা ষ্টেডিয়াম থেকে একটি বর্ণাঢ্য র‌্যালী বের করা হয়।


জেলা ক্রীড়া সংস্থার সভাপতি ও জেলা প্রশাসক মোহাম্মদ জাহেদুর রহমানের সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে অতিরিক্ত পুলিশ সুপার শেখ মোস্তাফিজুর রহমান, অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) মাধবী রায়, সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা মরিয়াম জাহান, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ফারহানা আক্তার, ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক গোলাম মাওলা নকীব, বীর মুক্তিযোদ্ধা গৌতম চৌধুরী, অ্যাডভোকেট খান মো. আলাউদ্দিন, পিরোজপুর প্রেসক্লাব সভাপতি শফিউল হক মিঠুসহ ক্রীড়া সংস্থার সদস্যবৃন্দ, জেলা প্রশাসনের কর্মকর্তা, শিক্ষার্থী ও বিভিন্ন বয়সের ছেলে-মেয়েরা উপস্থিত ছিলেন।


এ সময় মন্ত্রী প্রজ্জলিত মশাল জেলা ক্রীড়া সংস্থার সদস্য বিশিষ্ট ক্রীড়াবিদ খান মো. আলাউদ্দিনের হাতে তুলে দিলে তিনি মশাল হাতে মাঠ প্রদক্ষিন করেন।
পরে মন্ত্রী শ ম রেজাউল করিম নিজে ও জেলা প্রশাসক মোহাম্মদ জাহেদুর রহমান ব্যাডমিন্টন খেলেন এবং খেলা উপভোগ করেন।

Please follow and like us:





উত্তর দিন

Wordpress Social Share Plugin powered by Ultimatelysocial