প্রধান সূচি

শিশু রাসেল হত্যার বিচারের পথ রুদ্ধ করে ক্ষমাহীন অন্যায় করেছিল সে সময়ের সেনা শাসকরা : মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রী

মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রী শ ম রেজাউল করিম এমপি বলেছেন, শিশু রাসেল হত্যার বিচারের পথ রুদ্ধ করে সে সময়ের সেনা শাসক ক্ষমাহীন অন্যায় করেছে। বাংলাদেশের প্রচলিত আইনে অপরাধ করা এবং অপরাধীদের প্রশ্রয় দেয়া শাস্তিযোগ্য অপরাধ। যারা বঙ্গবন্ধু হত্যার নেপথ্য নায়ক এবং যারা বঙ্গবন্ধু, শেখ রাসেলসহ বঙ্গবন্ধু পরিবারের সদস্যদের হত্যার বিচার বন্ধে ইনডেমনিটি অধ্যাদেশ ও পরবর্তীতে অন্যায়ভাবে সংবিধানের ৫ম সংশোধনীতে সংযোজন করেছিল তাদের সকলের বিচার হওয়া উচিৎ।
মঙ্গলবার পিরোজপুরের জেলা প্রশাসন আয়োজিত শেখ রাসেল দিবসের আলোচনা সভায় ভার্চ্যুয়ালী সংযুক্ত হয়ে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
মঙ্গলবার সকাল ১০ ঘটিকায় জেলা প্রশাসকের কার্যালয়ের শহীদ আব্দুর রাজ্জাক-সাঈফ মিজান সম্মেলন কক্ষে জেলা প্রশাসক মোহাম্মদ জাহেদুর রহমান এর সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভায় বক্তব্য রাখেন, পুলিশ সুপার মোল্লা আজাদ হোসেন, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মনিরা পারভীন, সিনিয়র সাংবাদিক গৌতম চৌধুরী, জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক জিয়াউল আহসান গাজী, জেলা ক্রীড়া সংস্থার সদস্য গোপাল বসু, জেলা শ্রমিক লীগের সভাপতি মজনু তালুকদার প্রমুখ।


এর আগে একটি র‌্যালী সার্কিট হাউজ থেকে শুরু হয়ে বিভিন্ন সড়ক প্রদক্ষিন শেষে জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে শেখ রাসেলের প্রতিকৃতিতে পুষ্পমাল্য অর্পণ করা হয়।
আলোচনা সভায় মন্ত্রী শ ম রেজাউল করিম আরো বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার সরকার প্রতিটি শিশুকে বিকশিত করার লক্ষে নিরলস কাজ করে যাচ্ছে। বাংলাদেশের অবিষ্মরনীয় উন্নয়ন দেখে বিশ^ আজ বিস্মিত হয়েছে। এ ধারা অব্যহত রেখে আমাদের ভীষণ টুয়েন্টি- থার্টি ওয়ান ও ভীষণ টুয়েন্টি ফোরটি ওয়ান এ পৌছে একটি উন্নত রাস্ট্রে রূপান্তরিত হতে হবে। শেখ হাসিনার গতিশীল নেতৃত্বে আমরা অবশ্যই এদেশের মানুষের ভাগ্য উন্নয়নে কাঙ্খিত লক্ষ্যে পৌছাতে পারবো।
আলোচনা সভা শেষে শেখ রাসেল দিবস উপলক্ষে আয়োজিত চিত্রাঙ্কন প্রতিযোগিতা ও রচনা প্রতিযোগিতার বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয় এবং শেখ রাসেলের স্মৃতির উদ্দেশ্যে শ্রদ্ধা জানানোর জন্য গাছের চারা রোপন করা হয়।
এদিকে, জেলার সকল শিক্ষা প্রতিষ্ঠানে এ দিনটি বিভিন্ন কর্মসূচির মধ্য দিয়ে পালিত হয়েছে।

Please follow and like us:





উত্তর দিন

Wordpress Social Share Plugin powered by Ultimatelysocial