প্রধান সূচি

পিরোজপুরের কদমতলায় চাঁদার দাবিতে হামলা : আহত-২

পিরোজপুর সদর উপজেলার কদমতলা ইউনিয়নের গেনেশা গ্রামে চাঁদার দাবিতে হিন্দু সম্প্রদায়ের ২ জনের উপর হামলা ও পিটিয়ে গুরুতর আহত করেছে স্থানীয় আনিস শেখ ও তার সাথে থাকা দলবল। আহত ব্যক্তিরা হলেন- গেনেশা গ্রামের বাসিন্দা মৃত বলরাম বিশ্বাসের ছেলে দিবাকর বিশ্বাস (৪৫) ও তার স্ত্রী সবিতা বিশ্বাস (৩৫) ।
জানা গেছে, ঐ গ্রামের দিবাকর বিশ্বাসের সাথে আনিস শেখের দীর্ঘদিন ধরে জমিজমা বিষয়ে পূর্ব বিরোধ রয়েছে। অভিযোগ রয়েছে দিবাকর কেনা জমি জোর করে আনিস শেখ দখল করতে চায়। এ নিয়ে একাধিকবার স্থানীয়ভাবে মিমাংসা হলেও প্রভাবশালী আনিস শেখ মানতে নারাজ।
সোমবার সকালে দিবাকর বিশ্বাসের উপর হামলা করে মারধর করে আনিস শেখ, আকিজ সেখ, সাইদুলসহ তাদের সাথে লোকজন। এসময় দিবাকর বিশ্বাসের স্ত্রী সবিতা বিশ্বাস স্বামীকে বাঁচানোর জন্য এগিয়ে এলে তাকেও পিটিয়ে আহত কে হামলাকারীরা।
আহত দিবাকর বিশ্বাস ও সবিতা বিশ্বাসকে চিকিৎসার জন্য পিরোজপুর জেলা হাসপাতালে ভর্তি করা হয়েছে।
পিরোজপুর সদর সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার থান্দার খায়রুল হাসান জানান, খবর পেয়ে পুলিশ সেখানে যায়। এ বিষয়ে লিখিত অভিযোগ পেলে ব্যবস্থা নেওয়া হবে।
উল্লেখ্য, কিছুদিন আগে হামলাকারী আনিস শেখ আহত দিবাকর বিশ্বাসের কাছে ২ লক্ষ টাকা চাঁদা দাবি করে। অন্যথায় তাকে প্রাণে মেরে ফেলার হুমকি দিয়ে আসছিল। এ বিষয়ে পিরোজপুর সদর থানায় একটি লিখিত অভিযোগও দেওয়া হয়েছিল।
অভিযোগ রয়েছে, আনিস শেখ প্রভাব খাটিয়ে এলাকায় দীর্ঘদিন ধরে হিন্দু সম্প্রদায়ের লোকজনের জমি দখলের চেষ্টা করে চলছে।

Please follow and like us:





উত্তর দিন

Wordpress Social Share Plugin powered by Ultimatelysocial