প্রধান সূচি

কাউখালীতে দুর্গাপূজায় মন্দিরে অনুদান বিতরণ

পিরোজপুরের কাউখালীতে জাতীয় পার্টি (জেপি) চেয়ারম্যান এবং সাবেক মন্ত্রী আনোয়ার হোসেন মঞ্জু এমপির ব্যক্তিগত তহবিল থেকে শারদীয় দুর্গোৎসব উপলক্ষে উপজেলার পাঁচটি ইউনিয়নে মোট ২৩টি মন্দিরে নগদ অর্থ বিতরণ করা হয়েছে। দুর্গাপূজা উপলক্ষে প্রতি বছরের ন্যায় এ বছরও এ অনুদান বিতরণ করা হয়।

বুধবার সকালে কাউখালী শ্রীশ্রী মদন মোহন জিউর আখড়াবাড়ি প্রাঙ্গনে এ অনুদান বিতরণ করা হয়।

এসময় উপজেলা চেয়ারম্যান ও জাতীয় পার্টি (জেপি)’র সভাপতি আবু সাঈদ মিঞা মনু, উপজেলা নির্বাহী অফিসার মোছা. খালেদা খাতুন রেখা, কাউখালী থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. বনি আমিন. উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মনিরুজ্জামান তালুকদার পল্টন, জাতীয় পার্টি (জেপি)’র সাধারণ সম্পাদক মনজুরুল মাহাফুজ পায়েল, উপজেলা ভাইস চেয়ারম্যান মৃদুল আহম্মেদ সুমন, ইউপি চেয়ারম্যান দেলোয়ার হোসেন সিকদার, ইউপি চেয়ারম্যান মো. জাহাঙ্গীর হোসেন, ইউপি চেয়ারম্যান মো. মোস্তাফিজুর রহমান, বাংলাদেশ পূজা উদযাপন কমিটির উপজেলা শাখার সাধারণ সম্পাদক সুব্রত রায়, শ্রীশ্রী মদন মোহন জিউর আখড়াবাড়ি মন্দিরের সাধারণ সম্পাদক অধ্যক্ষ অলোক কর্মকার প্রমুখসহ সকল মন্দির কমিটির প্রতিনিধিবৃন্দ উপস্থিত ছিলেন।

Please follow and like us:





উত্তর দিন

Wordpress Social Share Plugin powered by Ultimatelysocial