Wednesday, October 5th, 2022
কঙ্কাল সেতু ॥ জীবনের ঝুঁকি নিয়ে পারাপার
পিরোজপুরের মঠবাড়িয়ায় একটি জরাজীর্ণ কঙ্কাল সেতু দিয়ে জীবনের ঝুঁকি নিয়ে চলাচল করছে ৫টি শিক্ষা প্রতিষ্ঠানসহ দুই ইউনিয়নের ৯ গ্রামের কয়েক হাজার মানুষ। প্রতিনিয়ত ঘটছে দূর্ঘটনা। এক যুগ ধরে সেতুটির বেহাল দশা হলেও পুনরায় সেতুটি নির্মাণ না হওয়ায় ক্ষোভের সৃষ্টি হয়েছে সাধারণ মানুষের মাঝে। জানা গেছে, মঠবাড়িয়া উপজেলার বেতমোর ইউনিয়নের চড়কখালী ও আমড়াগাছিয়া ইউনিয়নের গোলবুনিয়া গ্রামের সাংরাইল খালের উপর দুই যুগ আগে নির্মিত হয় একটি লোহার সেতু। পরবর্তীতে ২০০৭ সালের প্রলয়ংকারী ঘূর্ণিঝড় সিডরে সেতু সংলগ্ন গাছাপাল ভেঙ্গে সেতুর ওপর পড়লে ব্যাপক ক্ষতি হয়। এরপর সেতুর পাটাতনগুলো খুলে গিয়ে কঙ্কালে রূপ নেয়।বিস্তারিত পড়ুন
জমি নিয়ে বিরোধ : বড় ভাইয়ের হামলায় ছোট ভাই আহত
পিরোজপুরের নাজিরপুরে জমি সংক্রান্ত বিরোধের জের ধরে আপন বড় ভাই তাপস কুমার ভক্তের হামলায় ছোট ভাই সরুপ কুমার ভক্ত (৪২) গুরুতর আহত হয়েছেন। বুধবার সকালে এ ঘটনা ঘটে। স্থানীয় লোকজন তাকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে আসলে প্রাথমিক চিকিৎসা শেষে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। সরুপ কুমার ভক্ত উপজেলার শেখমাটিয়া ইউনিয়নের বাকসি গ্রামের মৃত সুমান্ত কুমার ভক্তের ছোট ছেলে এবং ঢাকার বি.এফ. শাহিন কলেজের শিক্ষক। সরুপ কুমার ভক্ত জানান, আমার বড় ভাই তাপস কুমার ভক্ত পিরোজপুর জজকোর্টের আইনজীবী হওয়ার সুবাদে স্থানীয় চিহ্নিত মাদক ব্যবসায়ী ও চোর চক্রের সহায়তায় এলাকায় একটিবিস্তারিত পড়ুন
কাউখালীতে দুর্গাপূজায় মন্দিরে অনুদান বিতরণ
পিরোজপুরের কাউখালীতে জাতীয় পার্টি (জেপি) চেয়ারম্যান এবং সাবেক মন্ত্রী আনোয়ার হোসেন মঞ্জু এমপির ব্যক্তিগত তহবিল থেকে শারদীয় দুর্গোৎসব উপলক্ষে উপজেলার পাঁচটি ইউনিয়নে মোট ২৩টি মন্দিরে নগদ অর্থ বিতরণ করা হয়েছে। দুর্গাপূজা উপলক্ষে প্রতি বছরের ন্যায় এ বছরও এ অনুদান বিতরণ করা হয়। বুধবার সকালে কাউখালী শ্রীশ্রী মদন মোহন জিউর আখড়াবাড়ি প্রাঙ্গনে এ অনুদান বিতরণ করা হয়। এসময় উপজেলা চেয়ারম্যান ও জাতীয় পার্টি (জেপি)’র সভাপতি আবু সাঈদ মিঞা মনু, উপজেলা নির্বাহী অফিসার মোছা. খালেদা খাতুন রেখা, কাউখালী থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. বনি আমিন. উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মনিরুজ্জামান তালুকদারবিস্তারিত পড়ুন
কাউখালীতে সনাতন ধর্মাবলম্বিদের মাঝে বস্ত্র বিতরণ
পিরোজপুরের কাউখালীতে কাউখালী উপজেলা চেয়ারম্যান আবু সাঈদ মিঞা মনু’র প্রতিষ্ঠিত আ. ছালেক মিঞা ফাউন্ডেশনের উদ্যোগে উপজেলার ৫টি ইউনিয়নের ২৩টি মন্দিরে শারদীয় দুর্গাপূজা উপলক্ষে সনাতন ধর্মাবলম্বিদের মাঝে শাড়ি, লুঙ্গি বিতরণ করা হয়েছে। বুধবার সকালে কাউখালী শ্রীশ্রী মদন মোহন জিউর আখড়াবাড়ি প্রাঙ্গনে এ শাড়ি-লুঙ্গি বিতরণ করা হয়। এসময় উপজেলা চেয়ারম্যান ও জাতীয় পার্টি (জেপি)’র সভাপতি আবু সাঈদ মিঞা মনু, উপজেলা নির্বাহী অফিসার মোছা. খালেদা খাতুন রেখা, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মনিরুজ্জামান তালুকদার পল্টন, কাউখালী থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. বনি আমিন. উপজেলা ভাইস চেয়ারম্যান মৃদুল আহম্মেদ সুমন, জাতীয় পার্টি (জেপি)’র সাধারণবিস্তারিত পড়ুন
পাইকগাছার জিরো পয়েন্টে বঙ্গবন্ধুর ম্যুরালের নির্মাণ কাজ পরিদর্শন করেছেন এমপি বাবু
পাইকগাছায় মুক্তিযুদ্ধের চেতনাকে হৃদয়ে ধারণ করে খুলনা-৬ আসনের সংসদ সদস্য মো. আক্তারুজ্জামান বাবু’র নিজস্ব উদ্যোগ ও সার্বিক সহযোগিতায় প্রায় ৫০ লক্ষ টাকা ব্যয়ে পাইকগাছা পৌরসভার জিরো পয়েন্টে নির্মিত হচ্ছে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ম্যুরাল। ম্যুরাল নির্মাণের কাজ চলছে। বুধবার সকালে নির্মান কাজ পরিদর্শন করেন খুলনা-৬ (কয়রা-পাইকগাছা) আসনের সংসদ সদস্য মো. আক্তারুজ্জামান বাবু। তিনি কাজের অগ্রগতি বিষয়ে সার্বিক খোঁজখবর নেন। এ সময় তিনি বলেন, বঙ্গবন্ধুর ম্যুরাল বাংলাদেশে অনেক আছে। কিন্তু আমার নির্বাচনী এলাকা কয়রা-পাইকগাছায় ইতিপূর্বে কোন ম্যুরাল ছিল না। পাইকগাছার জিরো পয়েন্টে যে ম্যুরাল তৈরি হচ্ছে এটি অনেক সুন্দরবিস্তারিত পড়ুন
