ইন্দুরকানীতে জলতঙ্ক নির্মূলে অবহিতকরণ সভা অনুষ্ঠিত
পিরোজপুরের ইন্দুরকানীতে জাতীয় জলতঙ্ক নির্মূল কর্মসূচি উপলক্ষে অবহিতকরণ সভা অনুষ্ঠিত হয়েছে।
সোমবার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স হলরুমে অবহিতকরণ সভা অনুষ্ঠিত হয়। সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা চেয়ারম্যান এ্যাডভোকেট এম. মতিউর রহমান। বক্তব্য রাখেন, উপজেলা নির্বাহী অফিসার লুৎফুন্নেসা খানম, উপজেলা আরএমও ডা. ননী গোপাল রায়, ইন্দুরকানী প্রেসক্লাব সভাপতি এইচ. এম. ফারুক হোসাইন, জাতীয় পার্টি- জেপি’র আহবায়ক ইউপি চেয়ারম্যান মো. শাহীন হাওলাদার, বালিপাড়া ইউপি চেয়ারম্যান মো. কবির হোসেন বয়াতী প্রমুখ।
এ সময় স্বাস্থ্য বিভাগের সুপারভাইজার মো. আরিফুর রহমান জানান, প্রকল্পের উদ্যোগে এই উপজেলায় ৫টি ইউনিয়নে ২০টি টিম ৭ অক্টোবর থেকে ১১ই অক্টোবর পর্যন্ত কুকুরকে জলতঙ্ক ভ্যাকসিন প্রয়োগ করবে। তিনি এই টিকাদান কর্মসূচি সফল করার লক্ষ্যে উপজেলা প্রশাসন ও প্রত্যেক ইউপি চেয়ারম্যানকে সহযোগিতা করার আহ্বান জানান।
