প্রধান সূচি

Monday, October 3rd, 2022

 

কোভিড-১৯ পরবর্তি প্রাথমিক শিক্ষা এবং আমাদের করণীয়

বাংলাদেশে কোভিড-১৯ রোগী প্রথম শনাক্ত হয় ০৮ মার্চ, ২০২০ সালে। ২৭ মার্চ, ২০২০ হতে শিক্ষা প্রতিষ্ঠানসমূহ বন্ধ ঘোষণা করা হয় পরবর্তী নির্দেশ না দেয়া পর্যন্ত। কোভিড-১৯ এর মতো এক মহাপ্রলয়ের সঙ্গে সংগ্রাম করে টিকে থাকার যুদ্ধে সংযুক্ত হয় আমাদের প্রিয় মাতৃভূমি। মধ্যবিত্ত, নিম্নমধ্যবিত্ত এবং দরিদ্র পরিবারের শিশুরা শিক্ষা ব্যবস্থাপনা নিয়ে এক গভীর সংকটে পড়ে যায়। দীর্ঘ ১৮ মাস পর গত বছরের সেপ্টেম্বরে শিক্ষা প্রতিষ্ঠান খুলে দেয়া হয়েছিল। কিন্তু নতুন করে করোনা সংক্রমণ বেড়ে যাওয়ায় গত জানুয়ারিতে আবার শিক্ষা প্রতিষ্ঠান ছুটি ঘোষণা করে সরকার, যা ২১ ফেব্রুয়ারি পর্যন্ত ছিল। কিন্তু দীর্ঘবিস্তারিত পড়ুন


স্বরূপকাঠীতে চলছে জেলেদের দুর্দশা ॥ সংসার খরচ মিটাতে হিমশিম খাচ্ছেন তারা

পিরোজপুরের নেছারাবাদ (স্বরূপকাঠী) উপজেলার সন্ধ্যা নদীতে ভরা মৌসুমেও মিলছেনা কাঙ্খিত ইলিশ। জেলেরা দিনে দুইবার নদীতে জাল ফেলেও ৪/৫টি জাটকা ইলিশ ছাড়া পাচ্ছেনা বড় কোন ইলিশ। তাই হতাশ হয়ে পড়েছেন উপজেলার ২ হাজার ৮৫৬ জন জেলে। জালে ইলিশ না মেলায় কোন কোন জেলের ঘরে নেই পূজার আনন্দটুকুও। তারা মহাজনের কাছ থেকে দাদন নিয়ে জাল, নৌকা কিনে নদীতে যান ইলিশ শিকারে। মাছ ধরে মহাজনের দাদনের টাকা পরিশোধ করবেন। আনবেন সংসারে স্বচ্ছলতা। তবে এ বছর তাদের জালে সেই কাঙ্খিত ইলিশ না মেলায় সংসার চালানো তো দূরের কথা মহাজনের দাদনের টাকা পরিশোধ করতেই হিমশিমবিস্তারিত পড়ুন


কাউখালীতে জলাতঙ্ক নির্মূলে কুকুরের টিকাদান কার্যক্রম বিষয়ক অবহিতকরণ সভা

পিরোজপুরের কাউখালীতে জলাতঙ্ক নির্মূলে কুকুরের টিকাদান (এমডিভি, ২য় রাউন্ড) কার্যক্রম নিয়ে অবহিতকরণ সভা অনুষ্ঠিত হয়েছে। সোমবার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স সভাকক্ষে এ সভা অনুষ্ঠিত হয়। কাউখালী উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা (ভারপ্রাপ্ত) ডা. তৌফিক হাসান সৌরভ এর সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি ছিলেন উপজেলা নির্বাহী অফিসার মোছা. খালেদা খাতুন রেখা। বক্তব্য রাখেন, উপজেলা ভাইস চেয়ারম্যান মৃদুল আহমেদ সুমন, ইউপি চেয়ারম্যান মোস্তাফিজুর রহমান, ইউপি চেয়ারম্যান মো. জাহাঙ্গীর হোসেন, উপজেলা প্রাণিসম্পদ অধিদপ্তরের ভেটেরিনারী সার্জন ডা. মো. রোকনুজ্জামান. উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক মেডিকেল অফিসার ডা. দীপ্ত কুন্ডু, এমডিভি’র সুপারভাইজার ইয়াসিন আমিন সৌরভ, এম.ডিবিস্তারিত পড়ুন


ইন্দুরকানীতে জলতঙ্ক নির্মূলে অবহিতকরণ সভা অনুষ্ঠিত

পিরোজপুরের ইন্দুরকানীতে জাতীয় জলতঙ্ক নির্মূল কর্মসূচি উপলক্ষে অবহিতকরণ সভা অনুষ্ঠিত হয়েছে। সোমবার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স হলরুমে অবহিতকরণ সভা অনুষ্ঠিত হয়। সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা চেয়ারম্যান এ্যাডভোকেট এম. মতিউর রহমান। বক্তব্য রাখেন, উপজেলা নির্বাহী অফিসার লুৎফুন্নেসা খানম, উপজেলা আরএমও ডা. ননী গোপাল রায়, ইন্দুরকানী প্রেসক্লাব সভাপতি এইচ. এম. ফারুক হোসাইন, জাতীয় পার্টি- জেপি’র আহবায়ক ইউপি চেয়ারম্যান মো. শাহীন হাওলাদার, বালিপাড়া ইউপি চেয়ারম্যান মো. কবির হোসেন বয়াতী প্রমুখ। এ সময় স্বাস্থ্য বিভাগের সুপারভাইজার মো. আরিফুর রহমান জানান, প্রকল্পের উদ্যোগে এই উপজেলায় ৫টি ইউনিয়নে ২০টি টিম ৭ অক্টোবর থেকে ১১ইবিস্তারিত পড়ুন


Wordpress Social Share Plugin powered by Ultimatelysocial