প্রবল বৃষ্টিতে পিরোজপুরে নিম্নাঞ্চল পানিতে প্লাবিত
বঙ্গোপসাগরে নিম্নচাপ ও অস্বাভাবিক জোয়ারের পানিতে পিরোজপুর জেলার বেশ কিছু নিম্নাঞ্চল পানিতে প্লাবিত হয়েছে। এতে ভোগান্তিতে পড়েছে নদী তীরবর্তী বসবাসরত বাসিন্দারা। বিশেষ করে মঠবাড়িয়া উপজেলার মাঝেরচরসহর খেতাছিড়া, হোগলপাতি, ভোলমারার চর, ছোট মাছুয়া, তেতুল বাড়িয়া প্রভৃতি চর জোয়ারের পানিতে নিম্মজিত হয়। পাশাপাশি ভান্ডারিয়ার জুনিয়ার চর, হারিণপালা, তেলিখালী, বোথলা, নদমূলা জোয়ারের পানিতে প্লাবিত হয়।
ইন্দুরকানী উপজেলার সাউথখালীর চর, কলারণ, খোলপটুয়া, কালাই, উমিদপুর, পাড়েরহাট, সদর উপজেলার শংকরপশা, শারিকতলা-ডুমরিতলা ইউনিয়নের বিভিন্ন গ্রাম, কাউখালী উপজেলার বিভিন্ন গ্রাম জোয়ারে জলমগ্ন হয়। অনেক মাছের ঘের, কলা বাগানসহ সবজি ক্ষেত পানির তালিয়ে গেছে।
Please follow and like us:
« টানা বর্ষনে বাগেরহাটের নিম্নাঞ্চল প্লাবিত (পূর্ববর্তি সংবাদ)
