প্রধান সূচি

মঠবাড়িয়ায় গ্রাম পুলিশের মাঝে বাইসাইকেল বিতরণ

স্থানীয় সরকার মন্ত্রণালয়ের আওতায় গ্রামীণ উন্নয়নের অবকাঠামোর অংশ হিসেবে পিরোজপুরের মঠবাড়িয়া গ্রাম পুলিশের মাঝে বাইসাইকেল বিতরণ করা হয়েছে।
বুধবার দুপুরে উপজেলা প্রশাসনের উদ্যোগে উপজেলা পরিষদ চত্বরে বিভিন্ন ইউনিয়নের ৪০ জন গ্রাম পুলিশের হাতে বাইসাইকেল তুলে দেওয়া হয়।
উপজেলা নির্বাহী কর্মকর্তা ঊর্মি ভৌমিক এর সভাপতিত্বে বিতরণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, উপজেলা চেয়ারম্যান মো. রিয়াজ উদ্দিন আহম্মেদ, উপজেলা সহকারি কমিশণার (ভূমি) সাখাওয়াত জামিল সৈকত, জেলা পরিষদের সাবেক সদস্য অধ্যক্ষ আজীম উল হক প্রমূখ।
বড় মাছুয়া ইউনিয়ন গ্রাম পুলিশ প্রধান (দফাদার) মো. আলাউদ্দিন, তুষখালীর গ্রাম পুলিশ মো. সাফায়েত হোসেন বলেন, বাইসাইকেল তাদের চলার পথ সহজ করে দিবে। গ্রামীণ সকল খবর দ্রুত সময়ের মধ্যে সংগ্রহ করতে পারবেন। তারা মাননীয় প্রধানমন্ত্রী ও উপজেলা প্রশাসনকে ধন্যবাদ জানিয়েছেন।
উপজেলা নির্বাহী কর্মকর্তা ঊর্মি ভৌমিক বলেন, স্থানীয় সরকার গ্রামীণ উন্নয়নের অবকাঠামোর অংশ হিসেবে গ্রাম পুলিশের হাতে বাইসাইকেল তুলে দেয়া হয়েছে। বাইসাইকেলে গ্রাম পুলিশের চলাচল অনেক সহজ হবে। এ সদস্যরা এখন থেকে অতি সহজে গ্রামীন সকল খবর সংগ্রহ করতে পারবেন এবং উপজেলা প্রশাসনকে অবহিত করতে পারবেন।

Please follow and like us:





উত্তর দিন

Wordpress Social Share Plugin powered by Ultimatelysocial