প্রধান সূচি

Wednesday, August 31st, 2022

 

মঠবাড়িয়ায় গ্রাম পুলিশের মাঝে বাইসাইকেল বিতরণ

স্থানীয় সরকার মন্ত্রণালয়ের আওতায় গ্রামীণ উন্নয়নের অবকাঠামোর অংশ হিসেবে পিরোজপুরের মঠবাড়িয়া গ্রাম পুলিশের মাঝে বাইসাইকেল বিতরণ করা হয়েছে। বুধবার দুপুরে উপজেলা প্রশাসনের উদ্যোগে উপজেলা পরিষদ চত্বরে বিভিন্ন ইউনিয়নের ৪০ জন গ্রাম পুলিশের হাতে বাইসাইকেল তুলে দেওয়া হয়। উপজেলা নির্বাহী কর্মকর্তা ঊর্মি ভৌমিক এর সভাপতিত্বে বিতরণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, উপজেলা চেয়ারম্যান মো. রিয়াজ উদ্দিন আহম্মেদ, উপজেলা সহকারি কমিশণার (ভূমি) সাখাওয়াত জামিল সৈকত, জেলা পরিষদের সাবেক সদস্য অধ্যক্ষ আজীম উল হক প্রমূখ। বড় মাছুয়া ইউনিয়ন গ্রাম পুলিশ প্রধান (দফাদার) মো. আলাউদ্দিন, তুষখালীর গ্রাম পুলিশ মো. সাফায়েত হোসেন বলেন, বাইসাইকেল তাদের চলার পথবিস্তারিত পড়ুন


স্বরূপকাঠিতে বিএনপির সমাবেশ যোগদানের পথে বাধার অভিযোগ : ইট-পাটকেল নিক্ষেপ

জ্বালানি তেলের মূল্য বৃদ্ধিসহ সকল প্রকার দ্রব্য মূল্য বৃদ্ধির প্রতিবাদে স্বরূপকাঠিতে সমাবেশ করেছে উপজেলা বিএনপি ও সহযোগী সংগঠন। বুধবার সকালে উপজেলা সদরের জগন্নাথকাঠি দক্ষিণপাড় বন্ধরে দলীয় কার্যালয়ে সমাবেশের আয়োজন করা হয়। স্বরূপকাঠি পৌর বিএনপির সভাপতি মো. শফিকুল ইসলাম ফরিদের সভাপতিত্বে সমাবেশে বক্তব্য রাখেন, বিএনপি নেতা সাবেক উপজেলা চেয়ারসম্যান মো. ওয়াহিদুজ্জামান, বিএনপি নেতা আকরামুল ইসলাম বাবুল, যুবদল নেতা মো. মাইনুল হাসান, লোকমান হোসেন প্রমুখ। এদিকে, পিরোজপুর জেলা বিএনপির আহ্বায়ক আলমগীর হোসেনসহ বেশকিছু নেতাকর্মী ট্রলার যোগে ওই সমাবেশে যোগদান করতে যাওয়ার পথে একদল যুবক ট্রলারে ইট পাটকেল নিক্ষেপ করলে ট্রলারটি ফিরে যায়।বিস্তারিত পড়ুন


সাকুরা পরিবহনের বাস নিয়ন্ত্রণ হারিয়ে বেইলী ব্রিজে ধাক্কা ॥ আহত-৩

ঢাকা থেকে স্বরূপকাঠি গামী সাকুরা পরিবহনের একটি বাস নিয়ন্ত্রন হারিয়ে কুনিয়ারি বেইলী ব্রিজের সাথে ধাক্কা লেগে দুর্ঘটনায় পতিত হয়। এসময় বাসটির সামনের অংশ ধুমড়ে মুচড়ে যায় এবং ব্যাটারীতে আগুন ধরে যায়। এসময় এক যাত্রীসহ চালক ও সুপারভাইজার আহত হয়। বুধবার ভোর ৬ টার দিকে ওই দুর্ঘটনা ঘটে। খবর পেয়ে ফায়ার সার্ভিসের লোকজন ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রনে আনে। এলাকাবাসী ও থানার পুলিশ আহতদের দ্রুত বরিশাল শের এ বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠায়। বাসটিকে সরিয়ে রাস্তার পাশে রাখা হয়েছে। স্বরূপকাঠির সাকুরা কাউন্টার পরিচালক মো. সাজ্জাদ হাওলাদার বলেন ৪০ সিটের গাড়ীটি মঙ্গলবার ঢাকারবিস্তারিত পড়ুন


Wordpress Social Share Plugin powered by Ultimatelysocial