প্রধান সূচি

স্বরূপকাঠীতে আওয়ামী লীগের বিক্ষোভ মিছিল

আওয়ামী লীগ সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে নিয়ে কটুক্তি এবং হত্যার হুমকির প্রতিবাদে বিক্ষোভ ও প্রতিবাদ সমাবেশ করেছে নেছারাবাদ (স্বরূপকাঠি) উপজেলা আওয়ামী লীগ ও সহযোগী অঙ্গ সংগঠনগুলো।
শনিবার সকালে উপজেলা আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের ব্যানারে উপজেলা সড়ক থেকে একটি বিশাল বিক্ষোভ মিছিল বের হয়। মিছিলটি স্বরূপকাঠি পৌর শহরের প্রধান সড়ক প্রদক্ষিন করে বাজারের পুরাতন ইউনিয়ন পরিষদ চত্বরে প্রতিবাদ সমাবেশ করে।
উপজেলা আওয়ামী লীগের সভাপতি আব্দুল হামিদের সভাপতিত্বে প্রতিবাদ সমাবেশে বক্তব্য রাখেন, সাবেক সংসদ সদস্য ও পিরোজপুর জেলা আওয়ামী লীগের সদস্য অধ্যক্ষ মো. শাহ আলম, উপজেলা আওয়ামী লীগের সম্পাদক এস এম ফুয়াদ, উপজেলা আওয়ামী লীগের আহবায়ক সৈয়দ শহিদুল আহসান, স্বরূপকাঠি পৌরসভার মেয়র ও পৌর আওয়ামী লীগের সভাপতি মো. গোলাম কবির, পৌর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মো. ফারুক হোসেন প্রমুখ।

Please follow and like us:





উত্তর দিন

Wordpress Social Share Plugin powered by Ultimatelysocial