পিরোজপুরে ভূমি সেবা সপ্তাহ ২০২২ উদ্বোধন
পিরোজপুরে ভূমি অধিকার সম্পর্কে সচেতনতা বৃদ্ধি এবং ভূমি ব্যবস্থাপনায় দক্ষতা ও গতিশীলতা আনতে ভূমি সেবা সপ্তাহ-২০২২ উদ্বোধন করা হয়েছে।
রবিবার বিকেলে জেলা প্রশাসন ও পিরোজপুর সদর উপজেলা ভূমি অফিসের আয়োজনে সদর উপজেলা ভূমি অফিস মিলনায়তনে উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন জেলা প্রশাসক মোহাম্মদ জাহেদুর রহমান। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা রাজস্ব মো. হুমায়ুন কবির। অনুষ্ঠনের সভাপতিত্ব করেন পিরোজপুর সদর উপজেলা নির্বাহী অফিসার বশির আহম্মেদ।
অনুষ্ঠানে জেলা মুক্তিযোদ্ধা সংসদের সাবেক কমান্ডার গৌতম রায় চৌধুরী, পিরোজপুর প্রেসক্লাব সভাপতি এস এম রেজাউল ইসলাম শামীম, পিরোজপুর প্রেসক্লাবের সাবেক আহবায়ক জিয়াউল আহসান, পিরোজপুর সদর উপজেলা ভূমি কর্মকর্তা ফারজানা আক্তারসহ পিরোজপুর সদর উপজেলার ভূমি অফিসে কর্মরত বিভিন্ন কর্মকর্তা ও কর্মচারীবৃন্দ উপস্থিত ছিলেন। অনুষ্ঠানে জেলা প্রশাসক ভূমি অধিগ্রহনের চেক ভুক্তভুগীদের মধ্যে হস্তান্তর করেন।
