প্রধান সূচি

শহীদ ওমর ফারুকের মা কুলসুম বেগমের ইন্তেকাল

পিরোজপুরে স্বাধীন বাংলার প্রথম পতাকা উত্তোলনকারী শহীদ ওমর ফারুকের মা কুলসুম বেগম ইন্তেকাল করেছেন (ইন্না লিলাহে … রাজেউন)। সোমবার রাত ২টার দিকে পিরোজপুরের নিজ বাসভাবনে বার্ধক্যজনিত কারণে তিনি ইন্তেকাল করেন। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৯৮ বছর। তিনি ছেলে মেয়ে ও আত্মীয় স্বজনসহ অসংখ্য গুনগ্রাহী রেখে গেছেন।
মঙ্গলবার জোহর নামাজবাদ পিরোজপুর শহরের পুরাতন ঈদগাহ ময়দানে মরহুমার জানাজা শেষে পৌর কবরস্থানে দাফন করা হয়।
জানাজা নামাজে পিরোজপুর জেলা আওয়ামী লীগের সভাপতি ও সাবেক এমপি এ কে এম এ আউয়াল, সদর উপজেলা চেয়ারম্যান মো. মুজিবুর রহমান খালেক, সদর উপজেলা নির্বাহী অফিসার বশির আহমেদ, জেলা আওয়ামী লীগের যুগ্ন সাধারণ সম্পাদক ও ও আক্তারুজ্জামান ফুলু, জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক ও জেলা যুবলীগের সাধারণ সম্পাদক জিয়াউল আহসান গাজী, পিপি এডভোকেট খান মো. আলাউদ্দিনসহ বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ ও শ্রেণিপেশার মানুষ অংশ নেয়।
শোক প্রকাশ :
শহীদ ওমর ফারুকের মা কুলসুম বেগমের মৃত্যুতে গভী শোক প্রকাশ এবং শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছেন মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রী পিরোজপুর-১ আসনের সংসদ সদস্য শ ম রেজাউল করিম।

Please follow and like us:





উত্তর দিন

Wordpress Social Share Plugin powered by Ultimatelysocial