ভান্ডারিয়ায় নিখোঁজের ১০দিনেও সন্ধান মেলেনি প্রতিবন্ধি ইয়াছিনের
পিরোজপুরের ভান্ডারিয়ায় নিখোঁজের ১০দিনেও সন্ধান মেলেনি ইয়াছিন হাওলাদার (২২) নামক এক বাক প্রতিবন্ধি কিশোরের। সে ভাণ্ডারিয়া উপজেলার ইকড়ি ইউনিয়নের সিংহখালী গ্রামের সুলতান মাহমুদের ছেলে।
স্থানীয় ও থানা সূত্রে জানা গেছে, ইয়াছিন গত ৩১ মার্চ বিকেল ৫ টার দিকে বাড়ি থেকে বের হয়ে আর ফিরে আসেনি। বাড়ি ফিরে না আসায় পরিবারের লোকজন এবং স্বজনরা সম্ভাব্য সকল স্থানে খোঁজাখুঁজি করলেও গত ১০ দিনেও তার খোঁজ মেলেনি। এ ঘটনায় নিখোঁজের তিনদিন পর ২ এপ্রিল নিখোঁজ ইয়াছিনের মা শাহানা বেগম ভান্ডারিয়া থানায় একটি সাধারণ ডায়েরী (নং- ৬৩) করেছেন। এছাড়াও বিভিন্ন স্থানে ঐ প্রতিবন্ধি কিশোরের ছবি সম্বলিত লিফলেট, পোস্টার সাঁটানো হয়েছে।
Please follow and like us:
« চাঁদা না পেয়ে বীর মুক্তিযোদ্ধার নির্মানাধীন ঘরের কাজ বন্ধ করে দেয়ার অভিযোগ (পূর্ববর্তি সংবাদ)
(পরবর্তি সংবাদ) পিরোজপুরে বোরো ধানক্ষেতে সবুজের সমারোহ »
